কে কোন দায়িত্বে বিসিবির নতুন কমিটিতে ?

Total Views : 11
Zoom In Zoom Out Read Later Print

আজ মঙ্গলবার (৯ জুন) সেই সভায় বিসিবির বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বণ্টন করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে নতুন সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে যাত্রা শুরু হয়েছে নতুন পর্ষদের। দায়িত্ব নেওয়ার পরপরই বোর্ড পরিচালকদের নিয়ে প্রথম সভায় বসেছিলেন নতুন সভাপতি।

বিসিবির গুরুত্বপূর্ণ ফ্যাসিলিটিজ বিভাগের দায়িত্ব নিজের কাঁধেই রেখেছেন সভাপতি তামিম ইকবাল। এছাড়া অর্থ সংক্রান্ত ফাইন্যান্স কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে ইসরাফিল খসরুকে। ক্রিকেটের উন্নতির প্রাণকেন্দ্র গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব পেয়েছেন সহ-সভাপতি ফাহিম সিনহা। আর টুর্নামেন্ট কমিটির দেখভালের দায়িত্ব পেয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু।

এর আগে গত রোববার বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন, জেলা-বিভাগ থেকে ১০ জন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত দুইজনসহ মোট ২৫ জন পরিচালক নির্বাচিত হয়েছিলেন।

তবে নির্বাচনের ঠিক একদিন পরই রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মীর শাকরুল আলম সীমান্ত ব্যবসায়িক ব্যস্ততার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। ফলে বর্তমানে ২৪ জন পরিচালক নিয়ে চলছে বোর্ডের কার্যক্রম।

কে কোন দায়িত্বে:

ফ্যাসিলিটিজ : তামিম ইকবাল

ফাইন্যান্স কমিটি : ইসরাফিল খসরু

গেম ডেভেলপমেন্ট : ফাহিম সিনহা

এইজ গ্রুপ কমিটি : মিনহাজুল আবেদিন নান্নু

হাই পারফরম্যান্স (এইচপি) এবং গ্রাউন্ডস কমিটি :  শাহনিয়ান তানিম

মেডিকেল কমিটি : মাহবুব শামীম

মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন : আসিফ রব্বানী

অডিট কমিটি : সাইদ বিন জামান সৌরভ

লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটি : ইয়াসির ফয়সাল

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিস (সিসিডিএম) : মঈন উদ্দিন চৌধুরি

উইমেন্স উইং : রফিকুল ইসলাম বাবু


See More

Latest Photos