calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
home হোম / জাতীয় / বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বিষয়ে ভারতের সহযোগিতা চেয়েছে : হিন্দুস্তান টাইমস
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বিষয়ে ভারতের সহযোগিতা চেয়েছে : হিন্দুস্তান টাইমস

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে কয়েক মাস ধরে কিছুটা বেকায়দায় রয়েছে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সম্প্রতি বারংবার বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে কথা বলে চলেছেন। এ অবস্থায়...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২১ জুন ২০২৩ • সকাল ১১:৫৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৬ বার পঠিত

গত ১২ জুন বারানসীতে জি২০ ডেভেলপমেন্ট মিনিস্টার’ন সভায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়টি নিয়ে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি অন্য বাংলাদেশ-ভারত উভয়পক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ নিয়ে কথা বলেছেন। একই সঙ্গে  হিন্দুস্তান টাইমসের পররাষ্ট্র বিষয়ক সম্পাদক রেজাউল এইচ লস্করের ওই প্রতিবেদনে এমনটি বলা হয়।

গত মে মাসে যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করে। এতে বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনে কেউ বাধাগ্রস্ত হলে তাকে যুক্তরাষ্ট্রে ভিসা দেওয়া হবে না। এরপরই মূলত দুই দেশের সম্পর্কের টানাপড়েনের জায়গাটি পরিষ্কার হতে থাকে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ঢাকা-দিল্লির কর্মকর্তাদের মাঝে যে আলাপ হয়েছে তাতে ঢাকার দিক থেকে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি মুক্ত ও অগ্রগতিসম্পন্ন অবস্থা সৃষ্টিতে বাংলাদেশের গুরুত্বের কথা তুলে ধরা হয়। ঢাকার দিক থেকে এ-ও বলা হয়, যুক্তরাষ্ট্রের গৃহীত পদক্ষেপসমূহ বাংলাদেশকে চীনের নিকটবর্তী হওয়ার দিকে ঠেলে দিতে পারে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে ১৫ বছর ধরে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ দেশটিতে ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট এবং সংগঠিত বিরোধী রাজনৈতিক দল বিএনপির দিক থেকে বেশ চাপে রয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, তার প্রকাশ্যে সমালোচনা করছে বাংলাদেশ। উপ-পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ঘোষণায় তার সরকারের কিছু যায় আসে না। 

হিন্দুস্তান টাইমস বলছে, বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে জানানো হয়েছে যে, বাংলাদেশ সরকার চায়, বিরোধী রাজনৈতিক পক্ষ যেন যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে।

tag ট্যাগ: #1111