calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
home হোম / আন্তর্জাতিক / ওয়াগনারের ২১ হাজার যোদ্ধা নিহত ইউক্রেনীয়দের হাতে : জেলেনস্কি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ওয়াগনারের ২১ হাজার যোদ্ধা নিহত ইউক্রেনীয়দের হাতে : জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, দেশটির পূর্বাঞ্চলে তাদের সেনাদের হামলায় রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার অভাবনীয় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। শুধু ওই অঞ্চলেই ওয়াগনারের ২১ হাজার সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২ জুলাই ২০২৩ • দুপুর ০১:৪৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৫০ বার পঠিত

চলমান ইউক্রেন যুদ্ধে সবচেয়ে কঠিন সংঘর্ষ হচ্ছে দেশটির পূর্বাঞ্চলে। আর ওই অঞ্চলটিতেই রাশিয়ার সশস্ত্র আধাসামরিক বাহিনী ওয়াগনার মস্কোর হয়ে ইউক্রেনীয় যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, শনিবার রাতে রাজধানী কিয়েভ থেকে ইউক্রেন যুদ্ধের সবশেষ পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় ওয়াগনারের ২১ হাজার সেনা হত্যার দাবি করেন তিনি। এ ছাড়া প্রচণ্ড লড়াইয়ে ভাড়াটে বাহিনীটির আরও ৮০ হাজার যোদ্ধা গুরুতর আহত হয়েছে বলেও দাবি করেন তিনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিনের নির্দেশে ইউক্রেনে অভিযান শুরু করে রুশ বাহিনী। ওই হামলার শুরু থেকেই রাজধানী কিয়েভে বসে যুদ্ধের গতিবিধি নিয়ে নিয়মিত আপডেট জানাচ্ছেন জেলেনস্কি।

খবরে বলা হয়েছে, কিয়েভ সফরে যাওয়া স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে শনিবার সংবাদ সম্মেলনে কথা বলেন জেলেনস্কি। 

ওই সময় তিনি আরও বলেন, ওয়াগনারের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। যারা বেশিরভাগই রুশ সেনাবাহিনীর সদস্য ছিল। যারা বিভিন্ন কারণে দোষী সাব্যস্ত ছিল। তাদের আর হারানোর কিছু ছিল না।

তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভাড়াটে ওয়াগনার যোদ্ধাদের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি নিয়ে জেলেনস্কির দাবির বিষয়ে তাৎক্ষণিক স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি তারা।

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ নিয়ে তৃতীয়বারের মতো কিয়েভ সফরে গেলেন স্প্যানিশ প্রধানমন্ত্রী। তার আগে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নস ইউক্রেন সফরে যান। প্রেসিডেন্ট জেলেনস্কি ও দেশটির গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

tag ট্যাগ: #1111