calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রের হুমকি উত্তর কোরিয়াকে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের হুমকি উত্তর কোরিয়াকে

রাশিয়াকে অস্ত্র বেচলে তার পরিণাম ভালো হবে না। কিম জং উনকে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের। চলতি মাসেই উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন রাশিয়া সফরে যেতে পারেন বলে মার্কিন গোয়েন্দা দফতরের খবর। তারই জেরে উত্তর কোরিয়াকে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ • দুপুর ১২:১৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯০ বার পঠিত

রাশিয়ার প্রতিক্রিয়া
মঙ্গলবার রাশিয়াও এ বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, 'এবিষয়ে আমাদের কিছু বলার নেই।' বস্তুত, ক্রেমলিনের বক্তব্য, কিমের আসার বিষয়ে তারা এখনো পর্যন্ত কোনো খবর পায়নি। তবে খবরটিকে ভুয়া বলে উড়িয়েও দেয়নি তারা।

২০২০ সালে দেশের সীমান্ত সিল করে দিয়েছিলেন কিম। এরপর দেশে কাউকে ঢুকতেও দেননি, নিজেও অন্য কোনো দেশে যাননি। ফলে ২০২০ সালের পর এই প্রথম অন্য দেশে বৈঠক করতে যাবেন কিম। এর আগে ২০১৯ সালে প্রথমবার মস্কো গিয়ে পুতিনের সাথে বৈঠক করেছিলেন কিম। তার দুই মাস আগে ট্রাম্পের সাথে পরমাণু চুক্তি ভেস্তে গেছে তার।

ভাগনার নিয়ে যুক্তরাজ্যের অবস্থান
এদিকে মঙ্গলবারই রাশিয়ার বেসামরিক সেনাবাহিনী ভাগনারকে সন্ত্রাসী সংগঠন বলে চিহ্নিত করার পরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্যে। কোনো ব্যক্তি ভাগনারে যোগ দিলে অথবা তাকে সমর্থন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রশাসন।

বুধবারই এই সংক্রান্ত বিল পার্লামেন্টে পেশ হওয়ার কথা। পরিস্থিতি যা তাতে পার্লামেন্টে তা পাশ হয়ে যাবে বলেও মনে করা হচ্ছে। বিলের বলা হয়েছে, ভাগনার লুঠ, হত্যা এবং অত্যাচারের সাথে যুক্ত। ইউক্রেন এবং আফ্রিকার কোনো কোনো দেশে তারা যা করছে, তা সন্ত্রাসের নামান্তর। এ কারণেই সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে চায় যুক্তরাজ্য।

tag ট্যাগ: #1111