calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ
home হোম / জাতীয় / জেলেনস্কি যা বললেন মার্কিন কংগ্রেসে সহায়তা বন্ধের পর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

জেলেনস্কি যা বললেন মার্কিন কংগ্রেসে সহায়তা বন্ধের পর

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার বলেছেন, যে কোনো কিছুই রাশিয়ার বিরুদ্ধে তার দেশের লড়াইকে দুর্বল করতে পারবে না। মার্কিন কংগ্রেস ইউক্রেনে সহায়তা বন্ধ করার পর এমন মন্তব্য করেন তিনি।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২ অক্টোবর ২০২৩ • বিকাল ০৫:২৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪৭ বার পঠিত

বার্তা সংস্থা রয়র্টাস জানিয়েছে, শাটডাউন এড়াতে মার্কিন কংগ্রেস একটি স্টপগ্যাপ তহবিল বিল পাস করেছে। তবে তাতে ইউক্রেনকে আর সাহায্য না করার কথা বলা হয়েছে।

এর একদিন পর রেকর্ড করা বক্তৃতায় জেলেনস্কি বিজয়ের জন্য লড়াই করার জন্য তার সংকল্প পুনর্ব্যক্ত করেন। তবে তিনি কংগ্রেসে পাস হওয়া বিলের ব্যাপারে কিছু বলেননি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, কেউ ইউক্রেনের স্থিতিশীলতা, সহনশীলতা, শক্তি এবং সাহসকে ‘বন্ধ’ করতে পারেনি। 

তিনি আরও বলেন, ইউক্রেন শুধু বিজয় অর্জিত হলেও প্রতিরোধ ও লড়াই বন্ধ করবে। আমরা প্রতিদিন এটির (বিজয়) কাছাকাছি আসার সাথে সাথে বলি, ‘যতদিন লাগবে আমরা লড়াই করব।'

এদিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ আলাদাভাবে বলেছেন যে, তিনি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সাথে টেলিফোনে আরও সামরিক সহায়তার বিষয়ে আশ্বাস পেয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী অস্টিন আমাকে আশ্বস্ত করেছেন যে, ইউক্রেনের জন্য মার্কিন সমর্থন অব্যাহত থাকবে।’

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, কিয়েভ তার আমেরিকান অংশীদারদের সাথে কাজ করছে এটা নিশ্চিত করার জন্য যে নতুন বাজেটে দেশটির জন্য সহায়তা তহবিল অন্তর্ভুক্ত এবং মার্কিন সমর্থন অক্ষুণ্ণ থাকবে।

অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার বলেছেন, রিপাবলিকানরা একটি পৃথক ভোটের মাধ্যমে ইউক্রেনকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং মার্কিন সমর্থন ‘কোনো পরিস্থিতিতেই’ বাধাগ্রস্ত করা যাবে না।

tag ট্যাগ: #111