calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / সুপ্রিম কোর্টে পিটিশন পাকিস্তানের প্রেসিডেন্টকে অপসারণে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

সুপ্রিম কোর্টে পিটিশন পাকিস্তানের প্রেসিডেন্টকে অপসারণে

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভিকে অপসারণ করতে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করা হয়েছে। পিটিশনকারী মনে করেন, প্রেসিডেন্ট হিসেবে তার বিতর্কিত ভূমিকার পরিপ্রেক্ষিতে আলভির আর পাকিস্তানের প্রেসিডেন্ট পদে থাকা উচিৎ নয়। গোলাম...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ • দুপুর ০২:২৫
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৫২ বার পঠিত

তিনি আরও উল্লেখ করেছেন যে, প্রেসিডেন্ট আলভি ২০২২ সালের এপ্রিলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশে জাতীয় পরিষদ ভেঙ্গে দিয়েছিলেন। তার এ পদক্ষেপ দেশের পুরো রাজনৈতিক পরিস্থিতিকে ধ্বংস করে দেয় এবং আন্তর্জাতিকভাবে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে।

প্রেসিডেন্ট সংবিধান অনুযায়ী নির্বাচনের তারিখও দেননি। অথচ তিনি পুরো জাতির প্রতিনিধিত্ব করছেন। তাই তিনি পক্ষপাতদুষ্ট হতে পারেন না এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ নিতে পারেন না। কিন্তু তারপরেও তিনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) সাহায্য করার জন্য তার ক্ষমতার অপব্যবহার করেছেন। পিটিআই-এর সভা ও ক্রিয়াকলাপের জন্য প্রেসিডেন্টের কার্যালয় ব্যবহার করা হচ্ছে। প্রেসিডেন্টের এই কাজ সম্পূর্ণ অসাংবিধানিক। এছাড়া ‘অফিসিয়াল সিক্রেটস অ্যামেন্ডমেন্ট বিল’ এবং ‘পাকিস্তান আর্মি অ্যামেন্ডমেন্ট বিল’-এ স্বাক্ষর না করা তার পক্ষপাতিত্বকে ফুটিয়ে তুলেছে। আবার বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে তিনি তার পদের অবমাননা করেছেন।

পিটিশনকারী আরো বলেন, এই কাজগুলি প্রেসিডেন্ট হিসেবে আলভিকে অযোগ্য প্রমাণ করেছে। তিনি সংবিধানের ৫ এবং ১২ তম অনুচ্ছেদের বিধান লঙ্ঘন করেছেন। বিভিন্ন রায়ে উচ্চ আদালতের পর্যবেক্ষণে প্রতীয়মান হয় যে, প্রেসিডেন্ট তার সাংবিধানিক ভূমিকা পালনে ব্যর্থ হয়েছেন। তিনি তার সাংবিধানিক দায়িত্ব পালনে এড়িয়ে গেছেন কারণ তিনি সংবিধান লঙ্ঘন করেছেন এবং চরম অসদাচরণ করেছেন। অতএব, তিনি প্রেসিডেন্ট হিসাবে তার দায়িত্ব অব্যাহত রাখার যোগ্য নন। এমন অবস্থায় সুপ্রিম কোর্টের ঘোষণা করা প্রয়োজন যে আলভিকে আর প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বে রাখা হবে না।

tag ট্যাগ: #1111