calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / বিনোদন / তিন খান যে কারণে রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে যাননি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

তিন খান যে কারণে রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে যাননি

বহু বিতর্কের পর অবশেষে ভারতের অযোধ্যায় ভেঙে ফেলা বাবরি মসজিদের জায়গায় রামমন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে দেশ-বিদেশের অতিথিরা উপস্থিত ছিলেন; যাদের মধ্যে রাজনৈতিক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি ২০২৪ • বিকাল ০৪:৩৭
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২০৮ বার পঠিত

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উদ্বোধনের দিন সোমবার সকাল থেকেই রামমন্দির প্রাঙ্গণে তারকাদের ঢল নামে। বলিউডের তারকা থেকে শুরু করে দক্ষিণী সিনেমার অভিনেতারাও উপস্থিত ছিলেন। 

উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, অনুপম খের, রজনীকান্ত, আলিয়া ভাট, রণবীর কাপুর, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফের মতো তারকারা। একদিন আগেই অযোধ্যায় পৌঁছে যান অভিনেত্রী কঙ্গনা রানাউত। 

এ ছাড়া সপরিবারে এসেছেন মুকেশ আম্বানী। তবে এত তারকার ভিড়ে কোথাও দেখা যায়নি বলিউডের তিন খানের। তাদের অনুপস্থিতি ভক্তদের নজর এড়ায়নি। এ নিয়ে শুরু হয়েছে জল্পনা। 

বলিউডের বিভিন্ন ঘনিষ্ঠ কানাঘুষা চলছে, রামমন্দিরের উদ্বোধনে তিন খান ডাক পাননি তাদের ধর্মের কারণে। মুসলিম বলেই নিমন্ত্রণ করা হয়নি তাদের। 

তবে তিন খান ইচ্ছা করেই যাননি নাকি তাদের নিমন্ত্রণ করা হয়নি তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তারা। 

রামমন্দির উদ্বোধনের দুদিন আগেই স্ত্রী-কন্যাকে নিয়ে শহর ছাড়েন শাহরুখ খান। এদিকে সালমান জানিয়েছেন, তিনি খুব কাজের চাপে রয়েছেন। আর আমির খান অবশ্য মৌনতা বজায় রেখেছেন। 

প্রসঙ্গত, রামমন্দিরটি যেখানে তৈরি হয়েছে, সেটা ভারতের সব থেকে বিতর্কিত ধর্মীয় স্থানগুলোর অন্যতম। সেখানেই একসময়ে ছিল ষোড়শ শতাব্দীতে তৈরি বাবরি মসজিদ।

রামমন্দির ধ্বংস করে ওই মসজিদ গড়া হয়েছিল- এমন দাবি তুলে হিন্দু জনতা ১৯৯২ সালে মসজিদটি ভেঙে দিয়েছিল। তারপর সারা দেশে শুরু হয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গা, তাতে অন্তত দুই হাজার মানুষ নিহত হয়েছিল বলে বিবিসি বাংলা জানিয়েছে।

tag ট্যাগ: #1111