calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা অপরিহার্য বিশ্বের দীর্ঘতম অবিচারের অবসান ঘটাতে : চীন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা অপরিহার্য বিশ্বের দীর্ঘতম অবিচারের অবসান ঘটাতে : চীন

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আরো অনেক কিছু করার প্রয়োজন রয়েছে এবং একমাত্র স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যদিয়েই বিশ্বের দীর্ঘস্থায়ী এই সমস্যার অবসান ঘটানো সম্ভব।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ • বিকাল ০৪:২০
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৪৪ বার পঠিত

গাজা এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে চলমান সঙ্ঘাতের কথা উল্লেখ করে এই সঙ্ঘাতের মূল কারণ শনাক্ত করার ওপর গুরুত্বারোপ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সঙ্ঘাতের কারণ দূর করতে পারলেই মধ্যপ্রাচ্যে শান্তি আসতে পারে। ওয়াং ই দ্রুত গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানান।

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনে গাজায় যে হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি নাগরিক শহীদ হয়েছেন তাদের হত্যার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ২১ শতকের এই দিনে এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ অবস্থায় আমাদের উচিত ফিলিস্তিন সংকটের সঠিক সমাধানের আহ্বান জানানো, যা গত ৭০ বছরের বেশি সময় ধরে চলে আসছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর ক্ষেত্রে চীন একটি ফ্যাক্টর এবং সেখানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে বেইজিং। সূত্র : পার্স টুডে

tag ট্যাগ: #1111