calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
home হোম / খেলাধুলা / আর্জেন্টিনা মাঠ ছাড়লো বড় জয় নিয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

আর্জেন্টিনা মাঠ ছাড়লো বড় জয় নিয়ে

চোটের কারণে আগেই ছিটকে গেছেন লিওনেল মেসি। দলের সেরা তারকাকে ছাড়াই এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। কিন্তু মেসির অভাব যেন বুঝতেই দিলেন না আনহেল দি মারিয়া-লো সেলসোরা। দাপুটে ফুটবলে ৩-০ গোলের বড়...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শনিবার, ২৩ মার্চ ২০২৪ • সকাল ১০:৫৬
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৪০ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ডে আক্রমণাত্বক ফুটবলে শুরুতেই এল সালভাদরের ওপর চাপ ফেলে আর্জেন্টিনা। সুবাদে মেলে সাফল্য। ১৬ মিনিটে ক্রিস্তিয়ান রোমেরোর গোলে এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়নরা। আনহেল দি মারিয়ার কর্নারে হেডে লক্ষ্যভেদ করেন এই ডিফেন্ডার।

প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান বাড়ান এনজো ফার্নান্দেস। তাতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটাই মুঠোয় নিয়ে আসে আর্জেন্টিনা।
 
বিরতি থেকে ফেরার সাত মিনিটের মধ্যে স্কোরলাইন ৩-০ করে লিওনেল স্কালোনির দল। লাউতারো মার্তিনেসের বাড়ানো বল নিখুঁত ফিনিশিংয়ে জালে লাঠান লো সেলসো। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে বড় জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

tag ট্যাগ: #111