calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / বিনোদন / কাস্টিং কাউচ: মুখ খুললেন ঐশ্বরিয়া
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

কাস্টিং কাউচ: মুখ খুললেন ঐশ্বরিয়া

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া সুস্মিতা। কয়েক বছর আগে রুপালি জগতে অভিষেক হয়েছে তার। তার অভিনীত ‘ব্যাড কপ’ ওয়েব সিরিজটি গত ২১ জুন ডিজনি+ হটস্টারে মুক্তি পেয়েছে। এটি মুক্তির পর বেশ প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৩১ জুলাই ২০২৪ • সকাল ১১:৩৯
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৯৬ বার পঠিত

অভিনয় ক্যারিয়ার খুব দীর্ঘ না হলেও কাস্টিং কাউচের শিকার হয়েছেন ঐশ্বরিয়া। ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।

অভিনয়ে নাম লেখানোর আগের অভিজ্ঞতা জানিয়ে ঐশ্বরিয়া সুস্মিতা বলেন, “আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি, তখন এমন অনেক কিছু শুনেছি। বিভিন্ন মানুষ বিভিন্ন গল্প শুনিয়েছেন। আমি তখন মডেল ছিলাম, অভিনয়ে নাম লেখাইনি। অবশ্যই এসব বিষয় আমার ওপরে প্রভাব ফেলেছিল। মানুষ বলতেন, ‘আপনি তাদের সঙ্গে না ঘুমালে কাজের সুযোগ পাবেন না এবং এটিই একমাত্র উপায়।”

অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য নিয়মিত অডিশন দিতেন ঐশ্বরিয়া। কু-প্রস্তাবের বিষয়গুলো নিয়ে ভয়ও পেতেন। এসব তথ্য উল্লেখ করে ঐশ্বরিয়া সুস্মিতা বলেন, “একটি ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা আমাকে বলেছিলেন, ‘তুমি দেখতে সুন্দর। কিন্তু তোমাকে মানুষের সঙ্গে দেখা করতে হবে।’ তখন আমার বয়স ২০ বছর, এসব বিষয় শুনে আমি ভয় পেতাম। কিন্তু আমি কখনো মূল্যবোধ ও নৈতিকতার সঙ্গে আপস করতে চাইনি। আমি আমার যাত্রা শুরু করতে চেয়েছিলাম। আমি আত্মবিশ্বাসী ছিলাম এবং আমার মন যা বলেছে তাই অনুসরণ করেছি।”

শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, করপোরেটেও এমন ঘটনা ঘটে। তা জানিয়ে ঐশ্বরিয়া সুস্মিতা বলেন, ‘এই পথ অবলম্বন করলে আপনাকে কোথাও না কোথাও নিয়ে যাবে। কিন্তু ইন্ডাস্ট্রিতে পা রাখার জন্য এটিই একমাত্র উপায় না। যখন কোনো পরিচালক ও কাস্টিং পরিচালক অসময়ে কল করে, তখন আমি এই অভিজ্ঞতার কথা মনে করি। এরকম আপনি তাদের উদ্দেশ্য উপলদ্ধি করতে পারবেন। মনে রাখবেন, আপনাকে কেউ জোর করবে না। এটা সবসময়ই আপনার পছন্দের ব্যাপার। এটা কেবল আমাদের ইন্ডাস্ট্রিতে ঘটে না, অন্য সব ইন্ডাস্ট্রিতেও হয়। এমনকি করপোরেট সেক্টরেও রয়েছে।’

‘দিল্লি যাওয়ার পর অসংখ্য মানুষ আমার কাছে জানতে চেয়েছেন, আপনি কি আপস করেছেন? আমি তাদের বলেছি, এখনো সেখানে এ ধরনের মানুষ আছে। কিন্তু আপনাকে তাদের অতিক্রম করতে হবে।’ বলেন ঐশ্বরিয়া সুস্মিতা।

tag ট্যাগ: #111