calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / বিনোদন / ঐশ্বরিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন অভিষেক?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

ঐশ্বরিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন অভিষেক?

ভালোবেসে ঘর বেঁধেছেন বলিউড তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন। বিয়ের পর বহুবার তাদের সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়েছে। ফের গুঞ্জন উড়ছে, বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ঐশ্বরিয়ার। শ্বশুরবাড়ি ছেড়ে বাবার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১১ আগস্ট ২০২৪ • দুপুর ০২:১৫
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৪৪ বার পঠিত

এ পরিস্থিতিতে অভিষেক বচ্চনের একটি ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। সাদা-কালো ভিডিওতে দেখা যায়, অভিষেক বচ্চনের মুখ দাড়ি-গোঁফে ঢাকা। তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরে আমাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। গত জুলাই মাসে আমি ও ঐশ্বরিয়া যৌথভাবে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।’

ভিডিওটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। পক্ষে-বিপক্ষে চলছে তর্ক। নেটিজেনদের একাংশের দাবি— এটি ‘ডিপ ফেক’ ভিডিও। তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিষেক-ঐশ্বরিয়া। এমনকি তাদের পরিবারের কোনো সদস্যও বিষয়টি নিয়ে নীরবতা ভাঙেননি।  

২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করে সংসার জীবন শুরু করেন অভিষেক-ঐশ্বরিয়া। ২০১১ সালের ১৬ নভেম্বর এই দম্পতির ঘর আলো করে জন্ম নেয় কন্যা আরাধ্য।

tag ট্যাগ: #111