calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ
home হোম / খেলাধুলা / ফের দুঃসংবাদ আর্জেন্টিনা দলে।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ফের দুঃসংবাদ আর্জেন্টিনা দলে।

বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লাতিন অঞ্চলের বাছাইপর্বে টেবিলে এখনও শীর্ষে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। চলতি বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর ২০২৪ • সকাল ১০:২৭
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮১ বার পঠিত

ঘোষিত দলে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন লিওনেল মেসি। অপরদিকে কাফ ইনজুরি থেকে সেরে উঠে দলে জায়গা করে নিয়েছেন ফুলব্যাক নিকোলাস তালিয়াফিকোও। এছাড়া চমক হয়ে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ নিকো পাজে।


তবে আসন্ন ম্যাচ দুইটিতে মাঠে নামার আগেই ফের দুঃসংবাদ পেয়েছে আলবিসেলেস্তেরা। ফের বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াডে হানা দিয়েছে চোট। এবার চোটে পড়ে দল থেকে ছিটকে গেছেন নিকোলাস গঞ্জালেস।


চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে জুভেন্টাসের ম্যাচের সময় চোট পান গঞ্জালেস। জানা গেছে চোট থেকে সেরে ওঠতে মাস্খানেক সময় লাগবে গঞ্জালেসের। ফলে আসন্ন দুই ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টিনার দলে পরিবর্তন আনতে হচ্ছে কোচ লিওনেল স্কালোনিকে।


আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। মেসিদের পরের ম্যাচটি হবে ১৫ অক্টোবর, ঘরের মাঠে সেদিন বলিভিয়ার খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা।


আর্জেন্টিনা স্কোয়াড : জেরোনিমো রুয়ি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ, গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালেরদি, হেরমান পেতসেয়া।, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনিয়া, নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডে পল, এজেকিয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেজ, জিওভান্নি লো সেলসো, তিয়াগো আলমাদা, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস, নিকো পাজ, পাউলো দিবালা, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, ভালেন্তিন কারবোনি।