calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / সংস্কারকাজের সময় ভবন ধসে নিহত ১, নিখোঁজ ৯ আর্জেন্টিনায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

সংস্কারকাজের সময় ভবন ধসে নিহত ১, নিখোঁজ ৯ আর্জেন্টিনায়

আর্জেন্টিনায় একটি ১০ তলা হোটেল ধসে পড়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে দেশটির ভিলা গেসেলে অবস্থিত এই হোটেলটি ধসে পড়ে। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও অন্তত ৯ জন আটকা পড়েছেন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ • সকাল ০৯:৪৫
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১১২ বার পঠিত

হোটেল ধসের ঘটনায় যে ব্যক্তি মারা গেছেন তার বয়স ৮০ বছর বলে ধারণা করা হচ্ছে। তিনি হোটেলটির পাশের একটি বাড়িতে থাকতেন। তবে কীভাবে তিনি মারা গেলেন সেটি এখনও স্পষ্ট নয়। এ ঘটনায় তার স্ত্রীকে উদ্ধার করা হলেও তাদের ছেলে ঘটনাস্থলে ছিল কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।


স্থানীয় একটি সংবাদমাধ্যমে বলা হচ্ছে, হোটেলটিতে সংস্কার কাজ চলছিল। এ ছাড়া গোপনে পৌরসভার অনুমতি ছাড়া এটি চালানো হচ্ছিল।


সিএনএন জানিয়েছে, হোটেলটি বেশ পুরনো, ১৯৮৬ সালে চালু হয়েছিল। এ কারণে এর ভেতরে সংস্কার কাজ চালানো হচ্ছিল। কিন্তু সংস্কার কাজ চালানোর মতো অবস্থা না থাকায় পৌরসভা কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দেয়। তা সত্ত্বেও এটি আবারও চালু করার চেষ্টা করা হলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।