calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
home হোম / আন্তর্জাতিক / নিহত ৩৫, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নিহত ৩৫, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলা

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিমান হামলায় সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) ৩৫ জনের বেশি সদস্য নিহত হয়েছেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ • সকাল ০৯:৪৭
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৬১ বার পঠিত

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে চলতি সপ্তাহের শুরুর দিকে এ হামলা চালানো হয়।


এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, সিরিয়ার মরুভূমিতে আইএসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে একাধিক অবস্থানে হামলা চালানো হয়েছে।


সিরিয়ার সমগ্র অঞ্চল ও এর বাইরে বেসামরিক নাগরিকদের পাশাপাশি মার্কিন মিত্র ও তার অংশীদারদের বিরুদ্ধে আইএসের হামলার পরিকল্পনা, সংগঠিত হওয়া ও হামলার সক্ষমতাকে ব্যাহত করেছে ওই হামলা।


সেন্টকম জানায়, গত সোমবারের এই হামলায় কোনো বেসামরিক হতাহতের ইঙ্গিত পাওয়া যায়নি। সেন্টকম বলেছে, আগস্টের শেষের দিকে মার্কিন ও ইরাকি বাহিনীর যৌথ অভিযানে ইরাকের পশ্চিম মরুভূমিতে আইএসের ১৪ যোদ্ধা নিহত হয়েছেন; যাদের মধ্যে গোষ্ঠীটির চার নেতাও ছিলেন।