calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ
home হোম / খেলাধুলা / সাফ চ্যাম্পিয়নরা প্রধান উপদেষ্টার সংবর্ধনায় সিক্ত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

সাফ চ্যাম্পিয়নরা প্রধান উপদেষ্টার সংবর্ধনায় সিক্ত

নেপালে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপ জেতায় বাংলাদেশ নারী দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২ নভেম্বর ২০২৪ • দুপুর ১২:৪২
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৯২ বার পঠিত

এর আগে সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করেন সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দলটি। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন নারী দলের ২৩ সদস্য। 

এসময় নারী দলের পক্ষ থেকে ফুটবলারদের অটোগ্রাফ সংবলিত অধিনায়ক সাবিনা খাতুনের একটি জার্সি উপহার দেওয়া হয় প্রধান উপদেষ্টাকে। পরে নারী দলের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশন সারেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টাকে সাফজয়ীদের উপহার

যাদের হাত ধরে দক্ষিণ এশিয়ায় নারী সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট জিতেছে বাংলাদেশ। সেই ২৩ নারী ফুটবলারকে সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা। সাফজয়ী ফুটবলারদের বাইরে সংবর্ধনায় যোগ দেন প্রধান কোচ পিটার বাটলার ও দলের ম্যানেজার মাহমুদা অনন্যা। তবে এই সংবর্ধনায় আসেননি কোনো বাফুফে কর্তারা।

এর আগে, গত বুধবার নেপালকে তাদের মাটিতে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশ। এরপর বৃহস্পতিবার দেশে ফেরে সাফজয়ীরা। ছাদখোলা বাসে তাদের বিমানবন্দর থেকে আনা হয় বাফুফে ভবনে। সেখানে ফুটবলারদের ফুল দিয়ে বরণ করে নেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই সঙ্গে পুরস্কার হিসেবে সাফজয়ীদের হাতে এক কোটি টাকা পুরস্কার তুলে দেন তিনি।