calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন
home হোম / আন্তর্জাতিক / ইউক্রেন, গাজা ও বিশ্বসংঘাতের জন্য যে বার্তা দেবে যুক্তরাষ্ট্রের ভোটের ফল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইউক্রেন, গাজা ও বিশ্বসংঘাতের জন্য যে বার্তা দেবে যুক্তরাষ্ট্রের ভোটের ফল

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সংহতি জানাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যখন ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কিয়েভের রাস্তায় হেঁটেছিলেন, তখন সতর্কতা সাইরেন বেজে উঠেছিল, যেন দূর থেকে কান্নার আওয়াজ আসছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২ নভেম্বর ২০২৪ • দুপুর ০১:৪৯
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪৭৪ বার পঠিত

‘আমি কিছু অনুভব করেছি... আগের চেয়ে আরও দৃঢ়ভাবে,’ বাইডেন তার কিয়েভ সফরের সেই ঘটনা স্মরণ করিয়ে দিয়ে পরে এক অনুষ্ঠানে এমন বর্ণনা দিয়েছেন। আরও বলেছিলেন, তিনি অনুভূব করছিলেন- ‘আমেরিকা বিশ্বের জন্য একটি বাতিঘর।’

আগামী সপ্তাহের প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের নাগরিকরা তাদের প্রেসিডেন্ট বাছাই করে নেওয়ার পর এই ‘বাতিঘর’ রক্ষার দায়িত্ব কে নেবেন, তা দেখার জন্য বিশ্ব এখন অপেক্ষা করছে।
৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হতে চলেছে, এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি।