calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
home হোম / সারা বাংলা / সাবেক মেয়রের হ্যাটট্রিক দল পরিবর্তনে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

সাবেক মেয়রের হ্যাটট্রিক দল পরিবর্তনে

রাজনীতিতে দল পরিবর্তনে হ্যাটট্রিক করলেন টাঙ্গাইলের সখীপুরের সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব। সখীপুর পৌরসভার সাবেক এই মেয়র ছাত্রলীগ, কৃষক শ্রমিক জনতা লীগ ও বিএনপি ঘুরে পুনরায় বঙ্গবীরের দলে যোগ দিলেন। শনিবার বিকেলে নতুন করে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ • দুপুর ০১:০৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১১৭ বার পঠিত

সখীপুর উপজেলার বিভিন্ন দলের স্থানীয় নেতা-কর্মীরা জানান, সানোয়ার হোসেন সজীব ১৯৯২-৯৩ সালের দিকে ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন। এ সময় তিনি বিভিন্ন সময় হামলা মামলার শিকার হয়ে জেল খেটেছেন। সবশেষে তিনি উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন।

পরে ১৯৯৯ সালে কাদের সিদ্দিকী বীরউত্তম আওয়ামী লীগ ত্যাগ করে কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করার সময় সানোয়ার হোসেন সজীবও সঙ্গে ছিলেন। ওই সময় তাকে টাঙ্গাইল জেলা কমিটির যুববিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। পরে তিনি ২০০২ সালে কৃষক শ্রমিক জনতা লীগের হয়ে সখীপুর পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন। 

মেয়র পদে দলীয় মনোনয়ন নিয়ে বঙ্গবীরের সঙ্গে তার মনোমালিন্য হয়। ২০১৫ সালের শুরুর দিকে পৌর নির্বাচনে দলীয় সমর্থন পেতে তিনি বিএনপিতে যোগদান করেন। কিন্তু নির্বাচনে বিএনপি তাকে সমর্থন না দেওয়ায় দলীয় নেতা-কর্মীদের প্রতি তিনি ক্ষিপ্ত হন। পরে ২০১৫ সালের ২১ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকেও তাকে বহিষ্কার করা হয়। 

এদিকে গত ১৩ ফেব্রুয়ারি কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে জানানো হয়, সাবেক মেয়র ও বিএনপি নেতা সানোয়ার পুনরায় কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দিচ্ছেন। ওই পত্রে সানোয়ারকে বিএনপি নেতা বলায় উপজেলা বিএনপি গত শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবে এসে প্রতিবাদ করেন। 

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজু দাবি করেন, সানোয়ার হোসেনকে বহু আগেই বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। সানোয়ার বিএনপি নেতা নন, তিনি কৃষক শ্রমিক জনতা লীগে ছিলেন, তিনি পুনরায় সেখানেই ফিরে যাচ্ছেন। তাকে বিএনপি নেতা পরিচয় দিয়ে দলটি ক্রেডিট নিতে চাচ্ছে। 

সানোয়ার হোসেন সজীব বলেন, আমার রাজনীতি শুরু হয়েছিল বঙ্গবীরের মাধ্যমেই। মাঝখানে কিছুদিন তার সঙ্গে সামান্য দূরত্ব সৃষ্টি হয়েছিল। পুনরায় তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ভালো লাগছে।’ 
 

279Shares
facebook sharing button
messenger sharing button
tag ট্যাগ: #1111