calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
home হোম / আন্তর্জাতিক / ইয়েমেন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইয়েমেন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে

সম্প্রতি ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দর, লোহিত সাগরের বন্দর এবং বিদ্যুৎকেন্দ্রগুলোতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। জবাবে এবার তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন। ইয়েমেনি সশস্ত্র...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ • রাত ০৯:৪৯
history আপডেট: ১ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১৯৬ বার পঠিত

ইসরাইলের জরুরি সেবাগুলো জানিয়েছে, হামলায় ১৮ জন আহত হয়েছেন। তারা সাইরেন শুনে আশ্রয়কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছিলেন।

অনলাইনে প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যায়, দখলদার ইসরাইলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধেয়ে আসা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটিকে আটকাতে ব্যর্থ হয়।

এ হামলার ফলে ইসরাইল দখলকৃত ভূখণ্ডের অর্ধেক এলাকায় লকডাউন কার্যকর করতে বাধ্য হয়। ইসরাইলি সংবাদমাধ্যম এ ঘটনাকে প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা হিসেবে বর্ণনা করেছে।

এদিকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘দখলকৃত ইয়াফা (তেলআবিব) অঞ্চলে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে প্যালেস্টাইন-২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি নির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা সত্ত্বেও ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় এবং এই অভিযানে হতাহতের পাশাপাশি বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়’।

ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দরনগরী হুদাইদায় ইসরাইলের বিমান হামলার কয়েক ঘণ্টা পরই তেলআবিবে এই হামলার ঘটনা ঘটল।

এর আগে বৃহস্পতিবার সানা আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইয়েমেনের অন্যান্য স্থানে ইসরাইলি বিমান হামলা চালানো হয়। রিপোর্ট অনুযায়ী, সানা বিমানবন্দরে ‘ছয়টিরও বেশি’ হামলা চালানো হয়। পাশাপাশি আল-দাইলামি বিমান ঘাঁটিও হামলার লক্ষ্যবস্তু হয়।

আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেলের রিপোর্ট অনুযায়ী, হুদাইদার কৌশলগত বন্দরনগরীতে বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল।

ইয়েমেনের আনসারুল্লাহ গোষ্ঠীর মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম এই হামলাগুলোকে ‘ইয়েমেনি জনগণের বিরুদ্ধে একটি জায়নিস্ট অপরাধ’ বলে অভিহিত করেছেন।

এর আগে বুধবার ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ইসরাইল-দখলকৃত কেন্দ্রীয় অঞ্চলে সাইরেন বাজায়। যা এক সপ্তাহের মধ্যে চতুর্থবারের মতো ইসরাইলি বসতিতে সাইরেনের কারণ হয়।

এ বিষয়ে ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, নতুন অভিযানে প্যালেস্টাইন-২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। যা তেলআবিবে একটি ইসরাইলি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

তেলআবিবে এই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার পর ইসরাইলের প্রচারিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি ঠেকাতে ব্যর্থ হয়। যার ফলে সেখানে ১৬ জন আহত হন। সূত্র: মেহের নিউজ এজেন্সি