calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / পুরস্কার ঘোষণার হুমকি যুক্তরাষ্ট্রের তালেবানের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

পুরস্কার ঘোষণার হুমকি যুক্তরাষ্ট্রের তালেবানের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার আফগানিস্তানের তালেবান নেতাদের ধরিয়ে দিতে পুরস্কারের হুমকি দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, দেশটিতে আটক আমেরিকানদের সংখ্যা পূর্বের ধারণার চেয়ে বেশি হতে পারে। রোববার (২৬...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫ • দুপুর ০১:৪৫
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৩৫ বার পঠিত

রুবিও তার টুইটে বলেন, ‘শুনতে পাচ্ছি, তালেবান আরও বেশি আমেরিকানকে বন্দি করে রেখেছে, যেটি আগে রিপোর্ট করা হয়নি।

তিনি বলেন, ‘যদি এটি সত্যি হয়, তাহলে আমাদের তাদের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে অত্যন্ত বড় পুরস্কার ঘোষণা করতে হবে, হয়তো এমনকি যা আমরা বিন লাদেনের জন্য রেখেছিলাম তার থেকেও বড়’।

এখানে তিনি আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে ইঙ্গিত করেছেন, যাকে ২০১১ সালে মার্কিন বাহিনী পাকিস্তানে হত্যা করেছিল।

রুবিও এ বিষয়ে আরও বিস্তারিত কিছু জানাননি, তবে দীর্ঘ সময় ধরে আফগানিস্তানে কিছু আমেরিকান নাগরিকের নিখোঁজ থাকার অভিযোগ রয়েছে।

বাইডেন প্রশাসনের সঙ্গে চুক্তি অনুযায়ী, তালেবান আফগানিস্তানে আটক সবচেয়ে পরিচিত আমেরিকান রায়ান কোরবেটকে মুক্তি দেয়।  রায়ান তার পরিবারের সঙ্গে আফগানিস্তানে বসবাস করছিলেন এবং ২০২২ সালের আগস্টে তাকে আটক করা হয়েছিল।  এছাড়া তালেবানের হাত থেকে মুক্তি পায় উইলিয়াম ম্যাককেন্টি, যার সম্পর্কে খুব কম তথ্য পাওয়া গেছে।

এছাড়া, এর বিনিময়ে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে মার্কিন সেনাদের হত্যা করার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে খান মোহাম্মদকে মুক্তি দেয়।  যিনি ক্যালিফোর্নিয়ার একটি কারাগারে যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন।  খান মোহাম্মদকে হেরোইন ও আফিম পাচারের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল যুক্তরাষ্ট্র।

২০২১ সালে প্রথম মেয়াদে ট্রাম্পের প্রশাসন তালেবানের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করেছিল, যার ফলে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের চুক্তি সম্পন্ন হয়।  বাইডেন এই চুক্তি বাস্তবায়ন করেন, কিন্তু তার পরপরই আফগানিস্তানের পশ্চিমা-সমর্থিত সরকার দ্রুত পতন হয় এবং তালেবান আবার ক্ষমতায় ফিরে আসে।

বর্তমানে তালেবান সরকার নারীদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে।

এরইমধ্যে নারীদের ওপর নিপীড়নের অভিযোগে তালেবানের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম খান।