calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / ইরান প্রতিক্রিয়া দেখাবে পারমাণবিক স্থাপনায় হামলা হলে তাৎক্ষণিক
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইরান প্রতিক্রিয়া দেখাবে পারমাণবিক স্থাপনায় হামলা হলে তাৎক্ষণিক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সতর্ক করে বলেছেন, তেহরানের পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলা চালানো হলে তার কঠোর ও তাৎক্ষণি ক প্রতিক্রিয়া দেওয়া হবে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ • বিকাল ০৪:৩৭
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৩১ বার পঠিত

মঙ্গলবার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, আমাদের পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলা হলে তার তাৎক্ষণিক এবং কঠোর জবাব দেওয়া হবে।  

তিনি আরও বলেন, আমি মনে করি না তারা (যুক্তরাষ্ট্র ও ইসরাইল) এত বড় ভুল করবে। এটি একেবারেই পাগলামি। এটি পুরো অঞ্চলকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দেবে।  

সাক্ষাৎকারে আরাগচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদের প্রস্তাবেরও সমালোচনা করেন।  

তিনি বলেন, ফিলিস্তিনকে এই অঞ্চল থেকে মুছে ফেলা সম্ভব নয়। ফিলিস্তিনিদের উচ্ছেদ করাও অসম্ভব। আমার পরামর্শ হলো, ফিলিস্তিনিদের বদলে ইসরাইলিদের সরিয়ে দিন। তাদের গ্রিনল্যান্ডে পাঠিয়ে দিন। এতে আমেরিকানরা একসঙ্গে দুটি সমস্যার সমাধান করতে পারবে।  

নতুন পরমাণু চুক্তিতে ইরানের অনীহা  

ট্রাম্প প্রশাসনের সঙ্গে নতুন করে কোনো পরমাণু চুক্তি করার বিষয়ে ইরানের অবস্থান সম্পর্কে জানতে চাইলে আরাগচি বলেন, পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক বেশি জটিল। আমাদের বিশ্বাস অর্জনের জন্য যুক্তরাষ্ট্রকে অনেক কিছু করতে হবে।  

ট্রাম্প ইরানের সঙ্গে নতুন চুক্তি করতে আগ্রহী কিনা, সে প্রসঙ্গে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত শুধু ভালো কথাই শুনেছি, কিন্তু এটুকু যথেষ্ট নয়।  

যদি ট্রাম্প প্রশাসন আলোচনার জন্য ইতিবাচক বার্তা পাঠায়, তবে ইরান কি আলোচনায় বসবে? এমন প্রশ্নের জবাবে আরাগচি বলেন, আমরা অবশ্যই তার কথা শুনবো। তবে আমরা যা শুনবো, তার ভিত্তিতে সিদ্ধান্ত নেব। আমি এক্ষুণি বলছি না যে, আমরা তার সবকিছু প্রত্যাখ্যান করবো।  

tag ট্যাগ: #ইরান