calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / ইউক্রেনে পরমাণু হামলা চালাত রাশিয়া’‘ভারত ও চীন বাধা না দিলে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইউক্রেনে পরমাণু হামলা চালাত রাশিয়া’‘ভারত ও চীন বাধা না দিলে

ভারত ও চীন বাধা না দিলে ইউক্রেনকে পরাস্ত করতে পরমাণু অস্ত্র প্রয়োগ করতেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার আমেরিকা এ মন্তব্য করেছে। একইসাথে ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে ভবিষ্যতে পরমাণু হামলার আশঙ্কা প্রকাশ করলেন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ • বিকাল ০৩:৫২
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫২ বার পঠিত

আগামী সপ্তাহেই জি-২০ বৈঠকে যোগ দিতে দিল্লি আসছেন জো বাইডেন সরকারের পররাষ্ট্র সচিব ব্লিঙ্কেন। তার আগে রাশিয়ার উপর ভারত ও চীনের প্রভাব সম্পর্কে তার করা মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।

এক সাক্ষাৎকারে ব্লিঙ্কেন মন্তব্য করেন, যে ভঙ্গিতে ইউক্রেন যুদ্ধ নিয়ে আগ্রাসন দেখাচ্ছিল মস্কো, তাতে তিনি (পুতিন) হয়তো পরমাণু বোমা ব্যবহার করতেন।

ব্লিঙ্কিন আরো বলেন, ভারত ও চীন বাধা না দিলে হয়তো এত দিনে ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতেন।

সম্প্রতি ‘নিউ স্টার্ট’ চুক্তি ভাঙার কথা ঘোষণা করেছিলেন পুতিন। এই চুক্তি ছিল আমেরিকার সাথে কৌশলগত পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত। এর পরই মস্কোর বিরুদ্ধে নতুন করে সরব হয়েছে আমেরিকা।

ব্লিঙ্কিনের বক্তব্য, এই পদক্ষেপ পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা বাড়াচ্ছে। যদিও রাশিয়ার উপরে ভারত ও চীনের ‘প্রভাব’ কূটনৈতিক বিশ্বের জন্য ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি।
সূত্র : সংবাদ প্রতিদিন

tag ট্যাগ: #111