calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ
home হোম / খেলাধুলা / ফিফার সপ্তম বর্ষসেরা পুরস্কার জিতে যা বলেছেন মেসি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ফিফার সপ্তম বর্ষসেরা পুরস্কার জিতে যা বলেছেন মেসি

ফিফা বর্ষসেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। ৩৬ বছর পর ২০২২ সালে কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পর মেসি এবার ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমাকে হারিয়ে সেরা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ • দুপুর ১২:২৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৮৮ বার পঠিত

পুরস্কার হাতে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নিজের সতীর্থ, কোচ, পরিবার ও দেশের মানুষকে ধন্যবাদ দেন মেসি। তার বক্তব্যের বেশির ভাগজুড়েই 

ছিল বিশ্বকাপ জয়ের প্রসঙ্গ।


মেসি বলেন, ‘অকল্পনীয়! দুর্দান্ত একটি বছর কাটিয়েছি এবং এখানে থাকতে পারা এবং এই পুরস্কার জেতা আমার জন্য সম্মানের। সতীর্থদের ছাড়া এখানে থাকতে পারতাম না আমি। দীর্ঘদিন ধরে যে স্বপ্নটি দেখেছি, সেটা অবশেষে পূরণ করতে পেরেছি। খুব কম মানুষেই এটা পূরণ করতে পারে এবং স্বপ্নটা পূরণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্যারিসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ী হিসেবে লিওনেল মেসির নাম ঘোষণা করা হয়। পরে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির হাতে ফিফা দ্য বেস্ট মেনস ফুটবলার অ্যাওয়ার্ড তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

মেসি এই পুরস্কার জেতার ক্ষেত্রে ৫২ পয়েন্ট পেয়েছেন। এমবাপ্পে পেয়েছেন ৪৪ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা বেনজেমার পয়েন্ট ৩৪। এরপর রয়েছেন লুকা মডরিচ (২৮), আরলিং হালান্ড (২৪), সাদিয়ো মানে (১৯), জুলিয়ান আলভারেজ (১৭), আশরাফ হাকিমি (১৫), নেইমার (১৩)।

১৯৯১ সাল থেকে বিভিন্ন নামে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। শুরু থেকে ২০০৯ সাল পর্যন্ত ‘ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দা ইয়ার’ নামের পুরস্কারটি একবার জেতেন মেসি।

৩৫ বছর বয়স্ক মেসি ২০২১-২২ সময়কালে ক্লাব ও দেশের হয়ে ৪৯টি খেলায় ২৭টি গোল করেছেন।

পরের ছয় বছর ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’ আর ফিফা মিলে দেয় ফিফা ডি'অর। এই পুরস্কারটি মেসি জেতেন ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৫ সালে। এরপর ২০১৯ সালে ‘দা বেস্ট’ নাম দেয় ফিফা।

অন্যদিকে ফিফা বর্ষসেরা কোচও হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ বিজয়ী কোচ লিওলেন স্ক্যালনি।

অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতলেন আলেক্সিয়া পুতেয়াস। ইংলিশ ফুটবলার বেথ মিড ও যুক্তরাষ্ট্রের অ্যালেক্স মর্গ্যানকে হারিয়ে পুরস্কারটি জয় লাভ করেন বার্সার মিডফিল্ডার পুতেয়াস।



tag ট্যাগ: #1111