calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / ফের বাড়ছে যুক্তরাষ্ট্র–ইইউ বাণিজ্য উত্তেজনা ট্রাম্পের হুমকি,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ফের বাড়ছে যুক্তরাষ্ট্র–ইইউ বাণিজ্য উত্তেজনা ট্রাম্পের হুমকি,

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া আমদানি করা সব আইফোনে ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকিও দেন তিনি। চলমান বাণিজ্য আলোচনায় অগ্রগতি না হলে ১ জুন থেকেই এই...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৫ মে ২০২৫ • দুপুর ০২:৪৯
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৫৫ বার পঠিত

ট্রাম্প অভিযোগ করেন, ইইউর বাণিজ্য নীতি, মার্কিন কোম্পানির বিরুদ্ধে অযৌক্তিক মামলা এবং মুদ্রা নিয়ে কারসাজি—এসবের কারণে যুক্তরাষ্ট্র প্রতিবছর ২৫ হাজার কোটি ডলারেরও বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। তিনি এটিকে “অগ্রহণযোগ্য” বলেও উল্লেখ করেন। এর আগে গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ইউরোপীয় পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিল এবং তা কমিয়ে আনা হয় আলোচনার সুযোগ দিতে।

 

এই হুমকির পর ইইউ নেতৃত্ব তৎপর হয়ে ওঠে। ইইউ বাণিজ্যপ্রধান মারোস সেফকোভিচ যুক্তরাষ্ট্রের বাণিজ্যদূত ও মন্ত্রীর সঙ্গে জরুরি ফোনালাপ করেন এবং জানান, তারা হুমকি নয়, বরং সম্মানের ভিত্তিতে সমঝোতা চাইছেন। তবে ফ্রান্স ও নেদারল্যান্ডসের নেতারা স্পষ্ট বলেন, তারা উত্তেজনা প্রশমনে রাজি থাকলেও জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েই এগোবেন। ট্রাম্পের এই শুল্ক কৌশল অ্যাপলের ওপর চাপ বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

অন্যদিকে এই ঘোষণা আসার পর ওয়াল স্ট্রিটের নাসডাক, প্যারিস, ফ্রাঙ্কফুর্ট ও লন্ডনের শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়। একইসঙ্গে জার্মানির ডিএএক্স সূচকও নেতিবাচক প্রবণতায় চলে যায়। এছাড়া, শুল্ক সংক্রান্ত বিরোধে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কও চাপে পড়েছে। ওয়াশিংটনের অ্যালুমিনিয়াম ও ইস্পাতজাত পণ্যের শুল্ক বাড়ানোর প্রতিক্রিয়ায় ভারতও যুক্তরাষ্ট্রের ২৯টি পণ্যে শুল্ক আরোপের পথে হাঁটছে। ফলে বিশ্ববাজারে এক নতুন শীতল বাণিজ্যযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।