calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ
home হোম / আন্তর্জাতিক / ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে জোট বাঁধছে বিশ্ব ভয়ে থরথর নেতানিয়াহু! ফিলিস্তিনে !
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে জোট বাঁধছে বিশ্ব ভয়ে থরথর নেতানিয়াহু! ফিলিস্তিনে !

দীর্ঘ প্রায় দুই বছর ধরে গাজায় চালানো ইসরায়েলি আগ্রাসনে থমকে দাঁড়িয়েছে মানবতা, বিশ্ব বিবেক। কট্টর ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়হু যেনো রক্ত মাংসে গড়া মানুষ নয় বরং পুরোটাই নরপিশাচের ভিন্ন কিছুতে তৈরি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ • বিকাল ০৫:২৫
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৮৫ বার পঠিত

বাংলাদেশ ছাড়াও জোট বাঁধা দেশের তালিকায় রয়েছে, চীন-তুরস্কের মত পরাশক্তি দেশও। তাছাড়া আলজেরিয়া, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কিউবা, জিবুতি, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, ওমান, পর্তুগাল, স্পেন, কাতার, গ্রেনাডিনস, উরুগুয়ে আর ফিলিস্তিন রয়েছে এই তালিকায়। ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে আফ্রিকা সবাই এখন জাগ্রত ফিলিস্তিনের মুসলমানদের রক্ষায়।

 

আগামী ১৫ ও ১৬ জুলাই কলম্বিয়ার রাজধানী বোগোটায় এই ২৩ দেশের সমন্বিত জোটের একটি বৈঠক অনুষ্টিত হবে। মূলত আন্তর্জাতিক আইনের আওতায় ইসরাইলের দায়মুক্তির সংস্কৃতির অবসান ঘটানো এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়বদ্ধতা নিশ্চিত করাই এই জোটের লক্ষ্য। এই জোট অনতিবিলম্বে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে কাজ করবে একত্রিত হয়ে। ইতিমধ্যে এই জোটে বিশ্বের অন্য মুসলিম দেশগুলোসহ অন্যরাও অংশ নিতে আগ্রহ জানাচ্ছে, তারা যুক্ত হলে এই জোটের শক্তি আরও বাড়বে।

 

কলম্বিয়ায় অনুষ্টিত হতে যাওয়া এই সম্মেলনের আয়োজন করছে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা। জানুয়ারিতে গঠিত এই গ্রুপ ইতোমধ্যে বিশ্বজুড়ে মানবাধিকার ও ন্যায়বিচারের পক্ষে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় নিহত হয়েছেন প্রায় ৫৮ হাজার ফিলিস্তিনি। লাখো মানুষ হয়েছেন বাস্তুচ্যুত আর খাবারের খোঁজে এখনো দাঁপিয়ে বেড়াচ্ছেন ২০ হাজারেরও বেশি অসহায় নিরীহ বেসামরিক গাজাবাসী। বিশ্লেষকরা বলছে, ২৩ দেশের এই জোটের সাথে প্রভাবশালী অন্য দেশগুলো এগিয়ে আসলেই কেবল সম্ভব কট্টর ইহুদিবাদী ইসরায়েলকে গণহত্যার পথ থেকে থামানো আর ফিলিস্তিনকে একটি শান্তিপূর্ণ স্বাধীন দেশ উপহার দেওয়া।