calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / সারা বাংলা / মাগুরায় গলাকেটে হত্যা ব্যবসায়ীকে , রক্তমাখা ছুরিসহ যুবক আটক
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

মাগুরায় গলাকেটে হত্যা ব্যবসায়ীকে , রক্তমাখা ছুরিসহ যুবক আটক

মাগুরা শহরে সুজিত গুহ ভজন (৫৫) নামে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাত ১১টার দিকে শহরের পশু হাসপাতাল পাড়ার ছায়াবিথী সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আবির বিশ্বাস নামে এক...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৭ জুলাই ২০২৫ • দুপুর ১২:২৮
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৬৪ বার পঠিত

নিহত ভজন গুহর স্ত্রী অনিতা রাণী গুহ বলেন, ‘আমার স্বামী একজন নিরীহ প্রকৃতির মানুষ। কারো সঙ্গে বিবাদ ছিল না তার। সাধারণ জীবন যাপন করতেন। কিন্তু তারপরও তাকে গলা কেটে হত্যা করা হলো।’

তবে কী কারণে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সে সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি এ নারী।

স্থানীয়রা জানান, পুলিশের হাতে আটক হওয়া আবির ওই এলাকার হান্নান বিশ্বাসের ছেলে।  তিনি একজন মাদকাসক্ত। গত বছরের ৫ আগস্ট বিকালে তিনি একই এলাকার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী ক্ষিরোদ কর্মকারকে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করেন। গত কয়েক মাসে তিনি স্থানীয় অনেকের ওপর নানাভাবে নির্যাতন চালিয়ে আসছিলেন। তবে, কেউ ভয়ে পুলিশে অভিযোগ দেয়নি।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকেই ভজন গুহ নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় আবির নামে সন্দেহভাজন এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়েছে। একই সময়ে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রক্তমাখা ছুরি পাওয়া গেছে।