calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ
home হোম / বিনোদন / রূপের নেপথ্যে ৪ ধাপে ত্বকচর্চা শচীনকন্যা সারার মোহনীয়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

রূপের নেপথ্যে ৪ ধাপে ত্বকচর্চা শচীনকন্যা সারার মোহনীয়

শচীনকন্যার প্রসাধনী নিশ্চয়ই নামিদামি ও যত্রতত্র মিলবে না বা নানা রকমের ধাপ-পদ্ধতিতে ভরা থাকবে। সারা টেন্ডুলকরাকে নিয়ে এমন ধারণা থাকা অস্বাভাবিক কিছু নয়। তবে সবাইকে ভুল প্রমাণ করে সারা নিজেই প্রকাশ করলেন তার ত্বকচর্চার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ • বিকাল ০৪:০০
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৭৯ বার পঠিত

সামাজিক মাধ্যমের প্রতি ভরসা নয়; বিজ্ঞানের ওপর নির্ভরশীল শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার। তা সে স্বাস্থ্যচর্চা হোক কিংবা ত্বকচর্চা। বায়োমেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা সারা ত্বকের স্বাস্থ্য বজায় রাখার জন্য কী করা উচিত এবং অনুচিত, তা বলার আগে বা প্রয়োগের আগে বিজ্ঞানের সাহায্য নিয়েছেন। নিজস্ব জ্ঞান আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ত্বক ও রূপচর্চা করেন তিনি। সেই টোটকা গোপন না রেখে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেও নেন শচীনকন্যা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা জানিয়েছেন, উজ্জ্বল ও সতেজ ত্বকের রহস্য দামি প্রসাধনী নয়, বরং সহজ ও নিয়মিত যত্ন। হয়তো মনে হতে পারে, টেন্ডুলকরকন্যার প্রসাধনী নিশ্চয়ই নামি-দামি, যত্রতত্র মিলবে না, বিষয়টি সে রকম নয়। মুখ ধোয়া, হালকা টোনার বা সিরাম, ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন— এ ছাড়া সারার দৈনন্দিন রুটিনে আর তেমন কিছুই থাকে না। মাঝে মাঝে সামান্য পরীক্ষা-নিরীক্ষা করার জন্য অ্যাসিড পিল ব্যবহার করেন তিনি। তবে সেটিও খুব বেশি নয়; অ্যাসিড পিল ব্যবহার করা হয় ত্বকের মৃত কোষ অপসারণ করার জন্য।

সারা বলেন, ত্বকের সবচেয়ে বড় পরিবর্তন আসে জীবনযাপনের অভ্যাস থেকে। দুগ্ধজাত খাবার ও অতিরিক্ত মিষ্টি খাবার কমানো, শরীরকে আর্দ্র রাখতে যথেষ্ট পানি পান করা এবং পর্যাপ্ত ঘুম— এই সহজ নিয়মই আমার ত্বককে সুস্থ আর উজ্জ্বল রাখে। তিনি বলেন, প্রসাধনীর চেয়ে এই অভ্যাসগুলোই বেশি কার্যকরী। তাই ত্বকচর্চা নিয়ে সারার দর্শন একেবারেই সরল ও সহজ। নিয়মে ধারাবাহিকতা, আর তার সঙ্গে স্বাস্থ্যকর জীবনযাপন। এই হলো তার সৌন্দর্যের গোপন রহস্য।