calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / মার্কিন কূটনীতিক বরখাস্ত,চীনা নারীর সঙ্গে ‘রোমান্টিক সম্পর্ক’,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

মার্কিন কূটনীতিক বরখাস্ত,চীনা নারীর সঙ্গে ‘রোমান্টিক সম্পর্ক’,

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একজন কূটনীতিককে বরখাস্ত করেছে। ওই কর্মকর্তা একজন চীনা নাগরিকের সঙ্গে তার রোমান্টিক সম্পর্ক গোপন করেছিলেন বলে জানা গেছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ • দুপুর ০২:০৫
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২২৪ বার পঠিত

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট জানান, বিভাগটি আনুষ্ঠানিকভাবে এক ফরেন সার্ভিস অফিসারকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। তদন্তে প্রমাণ মেলে, তিনি চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্কিত এক নারী নাগরিকের সঙ্গে প্রেমের সম্পর্ক গোপন করেছিলেন।

স্টেট ডিপার্টমেন্ট জানায়, ওই কর্মকর্তা স্বীকার করেছেন যে তার সঙ্গিনী ‘গোয়েন্দা হতে পারেন,’ যদিও কোনো গুপ্তচরবৃত্তির প্রমাণ মেলেনি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।

বরখাস্ত হওয়া কর্মকর্তা আরও জানিয়েছেন, তার সঙ্গিনীর বাবা ছিলেন ‘একজন খাঁটি কমিউনিস্ট পার্টির সদস্য।’ চীনা কমিউনিস্ট পার্টি দেশটির রাজনীতি, ব্যবসা, শিক্ষা ও সামাজিক জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে প্রভাবশালী ভূমিকা রাখে।  


বিভাগটির পক্ষ থেকে জানানো হয়, এটি ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর স্বাক্ষরিত এক নির্বাহী আদেশের অধীনে প্রথম বরখাস্তের ঘটনা। ওই আদেশে বলা হয়েছিল, সরকারি কর্মচারীদের প্রেসিডেন্টের নীতিমালা সততার সঙ্গে বাস্তবায়ন করতে হবে।

মুখপাত্র পিগট বলেন, জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করতে পারে—এমন কোনো কর্মকাণ্ডে জড়িত কর্মচারীর বিষয়ে আমরা শূন্য সহনশীলতা নীতি বজায় রাখব।

উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছিল, চীনে কর্মরত মার্কিন সরকারি কর্মীদের স্থানীয় নাগরিকদের সঙ্গে রোমান্টিক সম্পর্কে জড়ানোর ওপর নিষেধাজ্ঞা থাকবে। অনেকের মতে, এই নীতিটি স্নায়ুযুদ্ধ যুগের কৌশলের পুনরাবৃত্তি।