calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন
home হোম / অর্থনীতি / যেভাবে লেনদেনে হাজারে কাটবে দেড় টাকা বিকাশ নগদ রকেটে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

যেভাবে লেনদেনে হাজারে কাটবে দেড় টাকা বিকাশ নগদ রকেটে

ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন সুবিধা নিয়ে এসেছে। এখন থেকে বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ওয়ালেটে এখন লেনদেনে খরচ হবে ১ টাকা ৫০ পয়সা। বাংলাদেশের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ • বিকাল ০৪:১৭
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৮২ বার পঠিত

এই নির্দেশনা জারির কারণ হিসেবে সেখানে বলা হয়, দেশে নগদ অর্থের ব্যবহার কমানোর লক্ষ্যেই এই সেবা চালু করা হয়েছে। ডিজিটাল লেনদেন বাড়ানোর দিকেই মনোযোগ দেওয়া হয়েছে এতে।

সার্কুলারে আরও বলা হয়, ইন্টার-অপারেবল লেনদেনে প্রেরক ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা এমএফএস প্রতিষ্ঠান তাদের গ্রাহকের কাছ থেকে নির্ধারিত চার্জ আদায় করবে।

ব্যাংক থেকে এমএফএসে টাকা পাঠাতে খরচ হবে প্রতি হাজারে ১ টাকা ৫০ পয়সা। এমএফএস থেকে ব্যাংকে টাকা পাঠাতে খরচ হবে প্রতি হাজারে ৮ টাকা ৫০ পয়সা। ব্যাংক থেকে ব্যাংকে লেনদেনে লাগবে ১ টাকা ৫০ পয়সা। আর ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারে লেনদেনে চার্জ হবে প্রতি হাজারে ২ টাকা।

প্রাপক গ্রাহকের কাছ থেকে কোনো ফি বা চার্জ নেওয়া যাবে না বলে নির্দেশনায় জানানো হয়েছে।

এছাড়া ব্যাংক, এমএফএস এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররা তাদের নিজস্ব লেনদেন সীমার মধ্যেই এ সেবা চালাবে। তবে এনপিএসবি প্ল্যাটফর্মে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংক টু ব্যাংক অর্থ স্থানান্তরের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।