calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ
home হোম / অন্যান্য / হট্টগোল পেরিয়ে: চাকসুর নতুন নেতৃত্বের শপথ সম্পন্ন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

হট্টগোল পেরিয়ে: চাকসুর নতুন নেতৃত্বের শপথ সম্পন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় চাকসু (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ)-এর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ • দুপুর ০১:৩৩
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৪১ বার পঠিত


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসু সভাপতি অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার, যিনি নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

জাতীয় সংগীত ও ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপাচার্যকে নির্বাচনের গেজেট হস্তান্তর করেন নির্বাচন কমিশনের সদস্যরা। তবে শপথ পাঠ শুরুর মুহূর্তে অডিটোরিয়ামে কিছু সময়ের জন্য হট্টগোল দেখা দিলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং নির্ধারিত অনুষ্ঠান শুরু হয়। কেন্দ্রীয় সংসদের পাশাপাশি হল ও হোস্টেল সংসদে নির্বাচিত প্রার্থীরাও একে একে শপথ গ্রহণ করেন।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর ভোর সাড়ে ৪টায় ঘোষিত ফলাফলে ভিপি (ইব্রাহিম হোসেন রনি), জিএস (সাঈদ বিন হাবিব) সহ মোট ২৬টি পদের মধ্যে ২৪টিতেই জয় লাভ করে ছাত্রশিবির সমর্থিত প্যানেল।