calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / অপরাধ / গলাকেটে হত্যা টুপি পরা নিয়ে বিরোধে মাদ্রাসাছাত্রকে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

গলাকেটে হত্যা টুপি পরা নিয়ে বিরোধে মাদ্রাসাছাত্রকে

নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি মাদ্রাসার আবাসিক ছাত্রকে ঘুমের মধ্যে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একই মাদ্রাসার অপর এক ছাত্রকে আটক করা হয়েছে। সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ খোরশেদ আলম সোমবার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ • দুপুর ০২:৫৭
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৯৮ বার পঠিত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০-১৫ দিন আগে দুই ছাত্রের মধ্যে টুপি পরাকে কেন্দ্র করে বিরোধ হয়। মাদ্রাসার শিক্ষক প্রথমে বিষয়টি মিটমাট করলেও, পরে ছায়েদ ক্ষিপ্ত হয়ে সোনাইমুড়ী বাজার থেকে একটি ধারালো ছুরি কিনে নাজিমকে হত্যা করে। রাত আড়াইটার দিকে ছায়েদ ঘুমিয়ে থাকা অবস্থায় নাজিমকে জবাই করে। নাজিমের কণ্ঠস্বর শুনে একই কক্ষে থাকা ছাত্র ও শিক্ষক ঘুম থেকে উঠে এই ঘটনা দেখতে পায়।

সোনাইমুড়ী থানার আলম ওসি মোহাম্মদ খোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ভোরেই ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্ত ছাত্রকে হেফাজতে নেওয়া হয়েছে এবং হত্যায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।