calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / অন্যান্য / যেভাবে মেটাবেন আয়োডিনের ঘাটতি দিন দিন বাড়ছে তরুণদের থাইরয়েড,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

যেভাবে মেটাবেন আয়োডিনের ঘাটতি দিন দিন বাড়ছে তরুণদের থাইরয়েড,

দিন দিন বাড়ছে থাইরয়েড। আর আধুনিক জীবনযাত্রায় থাইরয়েড সমস্যা থেকে দূরে থাকতে হলে প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত আয়োডিনযুক্ত খাবার রাখা জরুরি। আর এটি মূলত অনিয়মিত খাদ্যাভ্যাস ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে তরুণ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২ নভেম্বর ২০২৫ • বিকাল ০৫:০৩
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৪২ বার পঠিত

সি-উইড আয়োডিনের সবচেয়ে সমৃদ্ধ উৎস। কেল্প, নরি কিংবা ওয়াকামে জাতীয় শৈবালে প্রচুর আয়োডিন থাকে। সপ্তাহে এক–দুবার অল্প পরিমাণে খেলেই প্রয়োজন মিটে যায়। তবে অতিরিক্ত সি-উইড খাওয়ার ফলে বিপরীত প্রতিক্রিয়াও দেখা দিতে পারে। তাই পরিমিতভাবে খাওয়াই ভালো।

আর থাইরয়েড গ্রন্থি আয়োডিনের সাহায্যে এমন হরমোন তৈরি করে, যা শরীরের শক্তি উৎপাদন, তাপমাত্রা, হৃদস্পন্দন ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে থাকে। আয়োডিনের ঘাটতি হলে থাইরয়েড সঠিকভাবে কাজ করতে পারে না, যার ফলে দেখা দেয় হাইপোথাইরয়েডিজম, অতিরিক্ত ক্লান্তি এবং ওজন বৃদ্ধির সমস্যা।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে আয়োডিনের ঘাটতি মেটাবেন—

প্রয়োজন আয়োডিনযুক্ত লবণ

আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় প্রয়োজন আয়োডিনযুক্ত লবণ। আর আপনার শরীরে আয়োডিনের চাহিদা মেটানোর সবচেয়ে সহজ উপায় হলো আয়োডিনযুক্ত লবণ খাওয়া। তবে অতিরিক্ত লবণ খাওয়া থেকে বিরত থাকবেন। যদি প্রাকৃতিক আয়োডিনের উৎস কম থাকে, তবে সামান্য পরিমাণে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করতে পারেন। আর এক চিমটে লবণ প্রতিদিনের চাহিদা মেটাতে যথেষ্ট। আর এতে সোডিয়ামের মাত্রা বেড়ে গেলে আপনার বড় ক্ষতি হতে পারে। কিন্তু হৃদরোগ বা উচ্চ রক্তচাপের কারণে অনেকে বাধ্য হয়ে লবণ কমিয়ে দেন বা বাদ দেন। কিন্তু তা ঠিক নয়। 

ডিম

আপনি প্রতিদিন একটি মাঝারি আকারের ডিম খেতে পারেন। কারণ ডিমের কুসুম আয়োডিনের ভালো উৎস। এতে থাকা প্রোটিন ও ভিটামিন 'ডি' শরীরের শক্তি ও বিপাকক্রিয়া স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা পালন করে। 

প্রচুর পরিমাণে আয়োডিনযুক্ত খাবার পাওয়া যায় সামুদ্রিক মাছে। কারণ সামুদ্রিক মাছ কড, টুনা, চিংড়ি, ইলিশ ও স্যামন মাছে রয়েছে প্রচুর আয়োডিন। এর পাশাপাশি এসব মাছে থাকা ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে।

দুগ্ধজাত পণ্য

দুগ্ধজাত পণ্য দুধ, দই ও চিজ আয়োডিনের অন্যতম ভালো উৎস। গরুর খাদ্য ও দুগ্ধ প্রক্রিয়ায় ব্যবহৃত আয়োডিনের কারণে এ খাদ্যগুলোতে প্রাকৃতিকভাবে আয়োডিন থাকে। স্বাস্থ্যকর বিকল্প হিসেবে লো-ফ্যাট বা অর্গানিক দুধ বেছে নিতে পারেন।