calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / খেলাধুলা / চ্যাম্পিয়ন্স লিগ: সিটি'র গোল উৎসব; ইন্টারের কষ্টার্জিত জয়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন্স লিগ: সিটি'র গোল উৎসব; ইন্টারের কষ্টার্জিত জয়

ইত্তিহাদ স্টেডিয়ামে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-১ গোলে বিধ্বস্ত করলো ম্যান সিটি

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ • দুপুর ০১:২০
history আপডেট: ১২ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৩৩ বার পঠিত

য়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে পেপ গার্দিওলার দল। তবে অন্য ম্যাচে, গত আসরের রানার্সআপ ইন্টার মিলান ঘরের মাঠে কায়রাত আলমাতির বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছে।

বুধবার রাতে ইত্তিহাদ স্টেডিয়ামে সিটিজেনরা ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ২২ মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন ইংলিশ ফরোয়ার্ড ফিল ফোডেন, এর মাত্র সাত মিনিট পর ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড।

বিরতির পর আক্রমণের ধারা বজায় রেখে দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ফোডেন নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন। যদিও ৭২ মিনিটে ওয়াল্ডেমার এন্টন ডর্টমুন্ডের হয়ে একটি গোল শোধ দেন। তবে যোগ করা সময়ে রায়ান ছের্কি জালে বল পাঠালে ৪-১ গোলের বড় জয় নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি।

অন্যদিকে, সান সিরো স্টেডিয়ামে ইন্টার মিলানকে জয় পেতে বেশ সংগ্রাম করতে হয়েছে। প্রথমার্ধের শেষ মুহূর্তে লওতারো মার্টিনেজের গোলে ১-০ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে ইন্টার।

তবে দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে অর্ফি আরাদ গোল করে কায়রাতকে সমতায় ফেরান। ম্যাচ যখন ড্র হওয়ার দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ৬৭ মিনিটে ইন্টারের ব্রাজিলিয়ান ডিফেন্ডার কার্লোস আগুয়েস্তো গোল করে দলের জন্য জয় নিশ্চিত করেন।


রাতের অন্য গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও উত্তেজনা ছিল:

  • বায়ার লেভারকুসেন ১-০ গোলে বেনফিকাকে হারিয়েছে।

  • ইতালির ক্লাব আটালান্টার কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে মার্সেই।

  • প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড ২-০ গোলে অ্যাথলেটিকো বিলবাওকে হারিয়েছে। ক্লাবটির হয়ে বার্ন ও জোয়েলিনটন একটি করে গোল করেন।