calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / সিরিয়া আইএসবিরোধী বৈশ্বিক জোটে যোগ দিচ্ছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

সিরিয়া আইএসবিরোধী বৈশ্বিক জোটে যোগ দিচ্ছে

ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে গঠিত আন্তর্জাতিক জোটে যোগ দিচ্ছে সিরিয়া। সোমবার (১০ নভেম্বর) এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ • বিকাল ০৫:৩০
history আপডেট: ১১ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৩০ বার পঠিত

যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী তালিকা থেকে ৪৩ বছর বয়সি শারার নাম বাদ দেওয়ার কয়েক দিন পরই তিনি ওয়াশিংটন সফরে যান। শারার নেতৃত্বাধীন গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) আগে আল-কায়েদার সহযোগী সংগঠন হিসেবে পরিচিত ছিল।

যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা বলেন, শারার সফরকালে সিরিয়া ইসলামিক স্টেটবিরোধী বৈশ্বিক জোটে যোগ দেওয়ার ঘোষণা দেয়। এর মাধ্যমে সিরিয়া এ জোটের ৯০তম সদস্য হবে।

ওই কর্মকর্তার তথ্য অনুযায়ী, সন্ত্রাস দমন, নিরাপত্তা ও অর্থনৈতিক সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে সিরিয়াকে ওয়াশিংটনের সঙ্গে আবারও কূটনৈতিক সম্পর্ক চালু করার সুযোগ দেওয়া হবে।

ট্রাম্প বলেছেন, এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর সিরিয়া যেন ‘অত্যন্ত সফল’ দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে—সেটাই তার চাওয়া। তার বিশ্বাস শারা তা পারবেন।

ট্রাম্প ও শারার ওই বৈঠকে সাংবাদিকদের উপস্থিত থাকার অনুমতি ছিল না। বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তিনি (শারা) অত্যন্ত শক্তিশালী এক নেতা। প্রতিনিয়ত সংগ্রাম করতে থাকা এক দেশ থেকে তিনি এসেছেন। তিনি নিজেও একজন সংগ্রামী মানুষ।’

tag ট্যাগ: #সিরিয়া