calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / খেলাধুলা / টেস্ট চ্যাম্পিয়নশিপ ১২ দল নিয়েই হবে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ১২ দল নিয়েই হবে

টেস্ট ক্রিকেটের আকর্ষণ বাড়ানোর জন্য দুই স্তরে বিভাজনের প্রস্তাব আলোচনায় থাকলেও বিভিন্ন দেশের আপত্তি এবং অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে তা আপাতত বাস্তবায়ন করা হচ্ছে না। বরং আইসিসি আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর ২০২৫ • বিকাল ০৫:৪৭
history আপডেট: ১১ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩২২ বার পঠিত

বর্তমানে শীর্ষ ৯ দল টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। পরবর্তী চক্রে সব পূর্ণ সদস্য দেশ ১২টি দল হিসেবে অংশ নেবে, যদিও ম্যাচের সংখ্যা এখনও নির্ধারিত হয়নি।

পাশাপাশি আইসিসি ২০২৩ বিশ্বকাপের পর বন্ধ হওয়া ওয়ানডে সুপার লিগ পুনরায় চালুর পরিকল্পনা করছে। এটি ২০২৮ সাল থেকে শুরু হতে পারে। ফলে ৫০ ওভারের ক্রিকেটে আরও কাঠামোবদ্ধ সূচি নিশ্চিত করা যাবে।

টি২০ বিশ্বকাপ ২০ দলের টুর্নামেন্ট হিসেবেই থাকছে, তবে ভবিষ্যতে এটাও সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। এছাড়া অ্যাসোসিয়েট সদস্যদের নতুন গ্লোবাল কোয়ালিফায়ার সিস্টেম প্রস্তাব করা হয়েছে, যা অলিম্পিক বাছাইপর্বের মতো হবে এবং প্রতিযোগিতা ও আয় উভয়ই বাড়াবে।