calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / বিনোদন / শতকোটি পারিশ্রমিক ভাইজানের এক ছবির জন্য
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

শতকোটি পারিশ্রমিক ভাইজানের এক ছবির জন্য

বহুল প্রতীক্ষিত বলিউড ভাইজান সালমান খানের সিনেমা ‘ব্যাটল অফ গলওয়ান’ মুক্তি পাচ্ছে এ বছরের ১৭ এপ্রিল। ২০২০ সালের ভারত-চীন সংঘর্ষের যুদ্ধের সত্য ঘটনার উপর নির্মিত সিনেমাটির ট্রেইলার এরই মধ্যে প্রকাশ পেয়েছে। ট্রেইলার সামনে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ • রাত ০৮:২৮
history আপডেট: ৯ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৬৮ বার পঠিত

তবে সিনেমাটির জন্য কতো পারিশ্রমিক নিচ্ছেন ভাইজান, তা শুনে যে কারও চোখ কপালে উঠতে পারে!

শোনা যাচ্ছে, সিনেমাটির জন্য ১১০ কোটি টাকা নিচ্ছেন তিনি।  সর্বশেষ, ‘সিকান্দার’ সিনেমায় অভিনয়ের জন্য ১২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন।  এ. আর. মুরুগাদাসের পরিচালনায় ‘সিকান্দার’ দিয়ে বক্স অফিসে প্রত্যাশিত আয় না করতে পারলেও ‘ব্যাটল অফ গলওয়ান’ দিয়ে বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছেন বলে মনে করছেন তারান আদার্শ, সুমিত কাডেলের মতো বলিউড মুভি ক্রিটিক্সরা। 

সিনেমাটির চরিত্রের জন্য প্রতিদিন জিমে ঘাম ঝরিয়েছেন সালমান।  গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের কাছ থেকে ক্রমাগত খুনের হুমকি পাচ্ছেন তিনি।  গত বছর অভিনেতার বাড়িতে পর্যন্ত গুলি চলে।  তারপর থেকে কড়া নিরাপত্তায় সিনেমাটির শ্যুটিংয়ে অংশ নেন সালমান।  

ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন গোবিন্দ।  দুই তারকাকে বহু দিন পর পর্দা ভাগাভাগি করতে দেখা যাবে এক ছবিতে।  শোনা যাচ্ছে ‘ব্যাটল অফ গলওয়ানের জন্য তিনি নিচ্ছেন ৮ কোটি টাকা।

সালমান খানের সঙ্গে এই প্রথম অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং।  এই ছবির জন্য তিনি চার্জ করেছেন ২ কোটি টাকা। 

এছাড়াও হীরা সোহাল,  অঙ্কুর ভাটিয়া, অভিলাষ চৌধুরী প্রত্যেকে সিনেমাটিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক নিচ্ছেন যথাক্রমে ১ কোটি, ১.৫ কোটি ও  ৫০ লক্ষ টাকা টাকা।