calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / অর্থনীতি / প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৫০ শতাংশ ২০২৫-২৬ অর্থবছরের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৫০ শতাংশ ২০২৫-২৬ অর্থবছরের

কৃষি, শিল্প ও সেবা খাতের মাঝারি পারফরম্যান্সের কারণে চলতি অর্থবছরের (২৬ অর্থবছরের) প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশের অর্থনীতি চার দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ • সকাল ১১:১৯
history আপডেট: ৯ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩১৪ বার পঠিত

২০২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়কালে শিল্প উৎপাদন ছয় দশমিক ৯৭ শতাংশে পৌঁছেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তিন দশমিক ৫৯ শতাংশ ছিল। অর্থনীতির অর্ধেকেরও বেশি অবদান রাখা পরিষেবা খাত, অর্থবছর ২০২৬-এর প্রথম প্রান্তিকে তিন দশমিক ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা আগের বছরের একই প্রান্তিকে ছিল দু’ দশমিক ৯৬ শতাংশ।

তবে কৃষি খাতের প্রবৃদ্ধি ধীরগতিতে দেখা গেছে। কারণ অর্থবছর ২০২৬-এর জুলাই-সেপ্টেম্বর সময়কালে এটি দু’ দশমিক ৩০ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় বেশি।

সংশোধিত অনুমিত হিসাবে, গত অর্থবছরের (অর্থবছর-২৫) প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ছিল যথাক্রমে দু’ দশমিক ৫৮ শতাংশ, চার দশমিক ৪৪ শতাংশ, পাঁচ দশমিক ৩৩ শতাংশ এবং দু’ দশমিক ৪৭ শতাংশ।

অর্থবছর ২০২৫-এ স্থির মূল্যে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল তিন দশমিক ৭২ শতাংশ। বাসস