calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
home হোম / জাতীয় / গণভোটে ‘হ্যাঁ’র বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা পরাজিত শক্তি ও ফ্যাসিবাদীদের গণভোটে : উপদেষ্টা আদিলুর রহমান খান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

গণভোটে ‘হ্যাঁ’র বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা পরাজিত শক্তি ও ফ্যাসিবাদীদের গণভোটে : উপদেষ্টা আদিলুর রহমান খান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, শিল্প ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর পরাজিত শক্তি এবং যারা ফ্যাসিবাদের সহযোগী, তারা গণভোটে ‘হ্যাঁ’-এর বিরুদ্ধে দাঁড়ানোর...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ • দুপুর ১২:৪৯
history আপডেট: ৯ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১১১ বার পঠিত

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশকে মুক্ত করেছে এবং এ ঘটনায় শহীদদের আত্মত্যাগ আমাদের জানা। এছাড়া হাজার হাজার মানুষ আহত হয়েছে। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই বর্তমান সরকার এসেছে। এজন্যই সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে এবং গণভোটে ‘হ্যাঁ’ নিশ্চিত করতে চাই।

তিনি আরও বলেন, রংপুর প্রশাসনের সঙ্গে গণভোট সংক্রান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন। জুলাই সনদ তৈরি করা হয়েছে যারা জীবন দিয়েছেন তাদের চেতনাকে সামনে রেখে। তাই জুলাই সনদের পক্ষে ভোট দেওয়া গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

এ সময় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন অর রশীদ, স্থানীয় সরকারের উপপরিচালক খৃষ্টফার হিমেল রিছিলসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

tag ট্যাগ: #গণভোটে