calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / অন্যান্য / রোজা এবার বিশ্বের কোন দেশে কত ঘণ্টা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

রোজা এবার বিশ্বের কোন দেশে কত ঘণ্টা

শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। দেশভিত্তিক চাঁদ দেখার ওপর নির্ভর করে কোনো দেশে রোজা শুরু হবে ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি। ভৌগোলিক অবস্থান ও ঋতুর কারণে বিশ্বের সব দেশে রোজার সময় একরকম হয় না। বিশেষজ্ঞদের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ • বিকাল ০৩:০৪
history আপডেট: ৮ মাস আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ২৭১ বার পঠিত

উত্তর গোলার্ধে শীতের শেষ ও বসন্তের শুরুতে দিনের দৈর্ঘ্য তুলনামূলকভাবে কম থাকে। বাংলাদেশের মতো দেশে প্রথম দিকে রোজা থাকবে ১২–১৩ ঘণ্টা, মাসের শেষ দিকে দিনের দৈর্ঘ্য বাড়ার সঙ্গে সঙ্গে রোজার সময়ও বেড়ে যাবে।

দক্ষিণ গোলার্ধের দেশ যেমন চিলি, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা-তে রোজার সময় প্রথম দিন ১৪–১৫ ঘণ্টা, মাসের শেষ দিকে ধীরে ধীরে কমতে থাকে।

বিশ্বের বিভিন্ন শহরের রোজার সময়সূচি

  • বাংলাদেশের ঢাকা শহরে প্রথম রোজায় সাহরির শেষ সময় ভোর ৫টা ১৩ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে।
  • অর্থাৎ প্রথম দিনে মোট ১২ ঘণ্টা ৪৩ মিনিট রোজা রাখতে হবে। রমজানের শেষ দিনে সাহরির শেষ সময় ৪টা ৪৭ মিনিট, ইফতার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। সে হিসাবে শেষ দিনে রোজা হবে ১৩ ঘণ্টা ২৩ মিনিট।
  • ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রথম রমজানে সাহরির শেষ সময় ভোর ৫টা ৩৭ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। প্রথম দিনে রোজার ব্যাপ্তি ১২ ঘণ্টা ৩৮ মিনিট। শেষ দিনে সাহরির শেষ সময় ভোর ৫টা ৭ মিনিট, ইফতার সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে। অর্থাৎ ১৩ ঘণ্টা ২৬ মিনিট।
  • পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রথম রমজানে সাহরির শেষ সময় ভোর ৫টা ২৬ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে। প্রথম দিনে রোজা ১২ ঘণ্টা ২৯ মিনিট। শেষ দিনে সাহরির শেষ সময় ভোর ৪টা ৫০ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে। রোজা হবে ১৩ ঘণ্টা ২৯ মিনিট।
  • মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রথম রমজানে সাহরির শেষ সময় ভোর ৬টা ১৭ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে। প্রথম দিনে রোজা ১৩ ঘণ্টা ১১ মিনিট। শেষ দিনে রোজা হবে ১৩ ঘণ্টা ১৫ মিনিট।
  • শ্রীলঙ্কার কলম্বোতে প্রথম দিনে রোজা ১৩ ঘণ্টা ৬ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ১৬ মিনিট।
  • থাইল্যান্ডের ব্যাংককে প্রথম দিনে ১২ ঘণ্টা ৫৬ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ১৭ মিনিট।
  • সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথম দিনে ১২ ঘণ্টা ৪৪ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ২৪ মিনিট।
  • কাতারের দোহায় প্রথম দিনে ১২ ঘণ্টা ৪৩ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ২৪ মিনিট।
  • সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রথম দিনে ১২ ঘণ্টা ৪৩ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ২৪ মিনিট।
  • যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রথম দিনে ১২ ঘণ্টা ১৫ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ১৪ মিনিট।
  • সুইজারল্যান্ডের জুরিখ শহরে প্রথম দিনে ১২ ঘণ্টা ১১ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ৫০ মিনিট।
  • ইতালির রোমে প্রথম দিনে ১২ ঘণ্টা ১৯ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ৪০ মিনিট রোজা পালন করতে হবে।

দেশের ভেতরেও অঞ্চলভেদে রোজার সময় কিছুটা পার্থক্য থাকে। যেমন বাংলাদেশের জেলায় জেলায় সময়ের সামান্য তারতম্য দেখা যায়। বৃহৎ দেশ যেমন রাশিয়া বা চীনের এক প্রান্তের রোজার সময় অন্য প্রান্তের তুলনায় অনেক কম বা বেশি হতে পারে।

সব মিলিয়ে, এবারের রমজান অনেক দেশের মুসলমানদের জন্য তুলনামূলক স্বস্তিদায়ক হবে, তবে ভৌগোলিক অবস্থান ও ঋতু অনুসারে রোজার সময়ের তারতম্য থাকবে।