calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / তথ্য ও প্রযুক্তি / ৩০০ মিলিয়ন মানুষ চাকরি হারাতে পারেন: কৃত্রিম বুদ্ধিমত্তা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

৩০০ মিলিয়ন মানুষ চাকরি হারাতে পারেন: কৃত্রিম বুদ্ধিমত্তা

বিশ্বব্যাপী দিন দিন উন্নত হচ্ছে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আর এ কারণে এর ব্যবহারও বাড়ছে। তবে বিশ্বের অন্যতম বড় লগ্নিকারী ব্যাংক গোল্ডম্যান সাচ সতর্কতা দিয়েছে, এআইয়ের এমন আস্ফালনের কারণে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ • দুপুর ১২:৪৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৭৭ বার পঠিত

কর্মসংস্থানের সম্ভাবনা

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের সরকার এআইয়ের ওপর বিনিয়োগের ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করতে আগ্রহী। সরকারের মতে, ‘এআই পুরো অর্থনৈতিক ব্যবস্থায় অগ্রগতি আনবে’ এবং তারা এটির প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দেওয়ার চেষ্টা করেছে। তথ্যমন্ত্রী মিশেলে ডোনেলান সংবাদমাধ্যম দ্য সানকে বলেছিলেন, ‘আমি নিশ্চিত করতে চাই আমরা যুক্তরাজ্যে যেভাবে কাজ করি সেখানে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স পুরিপূরক, এটি কাজের ক্ষতি করছে না— বরং চাকরি নেওয়ার বদলে আমাদের কাজকে সহজ করছে।

গোল্ডম্যান সাচের প্রতিবেদনে বলা হয়েছে, এআইয়ের প্রভাব বিভিন্ন খাতে ভিন্ন হবে। যেমন প্রশাসনিক কাজের ৪৬ শতাংশ, আইনগত পেশায় ৪৪ শতাংশ স্বয়ংক্রিয় ব্যবস্থার মধ্যে চলে আসতে পারে। কিন্তু নির্মাণ খাতে ৬ শতাংশ এবং রক্ষণাবেক্ষণ খাতে মাত্র ৪ শতাংশ কাজ এআইয়ের কবলে যেতে পারে। তবে বিবিসি কয়েকদিন আগে এক প্রতিবেদনে জানিয়েছিল, কিছু চিত্র শিল্পী শঙ্কা প্রকাশ করেছেন, যেসব আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ছবি আঁকতে পারে, সেগুলো তাদের ভবিষ্যতকে অন্ধকারে ফেলে দেবে।

কম বেতনঅক্সফোর্ড মার্টিন স্কুলের ফিউচার অব-ওয়ার্ক পরিচালক কার্ল বেনেডিক্ট বলেছেন, ‘আমি একটি বিষয়ে নিশ্চিত— এটি জানার কোনো উপায় নেই উৎপাদনশীল আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের কবলে কতগুলো চাকরি যাবে।’ ‘চ্যাটজিপিটি কী করেছে, উদাহরণ স্বরুপ— মোটামুটি লেখার মান আছে এমন আরও বেশি মানুষকে প্রবন্ধ এবং আর্টিকেল লেখার সুযোগ দিচ্ছে।’ ‘সাংবাদিকরা আরও প্রতিযোগিতার মধ্যে পড়বে, যেটির কারণে বেতন কমে যাবে, যতক্ষণ পর্যন্ত এ ধরণের কাজের খুব চাহিদা বাড়তে না দেখব।’

‘আপনি জিপিএস টেকনোলজি এবং উবারের মতো প্রতিষ্ঠানের বিষয়টি বিবেচনা করুন, লন্ডনের সব রাস্তা চেনার বিষয়টির মূল্য কমে গিয়েছে। এর কারণে যারা আগে এ পেশায় ছিল তাদের বড় একটি অংশের বেতন কমে গেল।’ ‘মানে ফলাফল ছিল বেতন কমে যাওয়া, ড্রাইভার কমে যাওয়া নয়।’ ‘আগামী কয়েক বছরে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সও উদ্ভাবনী কাজগুলোর ওপর একই প্রভাব ফেলবে।’

‘অবস্থা বুঝে ব্যবস্থা’

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের ৬০ শতাংশ মানুষ যেসব কাজ করছেন ১৯৪০ সালের দিকের সেগুলোর কোনো অস্তিত্বই ছিল না। তবে অন্যান্য গবেষণা নির্দেশ করছে, ১৯৮০ সাল থেকে প্রযুক্তিগত যেসব পরিবর্তন এসেছে সেগুলো নতুন কর্মসংস্থানের বদলে মানুষের চাকরি কেড়ে নিয়েছে।

আর প্রযুক্তিগত পরিবর্তনের কারণে যা হয়েছিল আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের কারণেও যদি একই ব্যাপার ঘটে তাহলে এর প্রভাবে নিকট ভবিষ্যত থেকেই চাকরি কমে যাবে। তবে এটির দীর্ঘকালীন প্রভাবের বিষয়টি অনেকটাই অনিশ্চিত বলে জানিয়েছেলেন পর্যবেক্ষক সংস্থা রেজ্যুলেশন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী টর্সেন বেল। তিনি বিবিসিকে বলেছেন, ‘সব ধারণাকেই আমলে নিতে হবে। তবে বিষয়টি হতে হবে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার মতো।’


tag ট্যাগ: #111