calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / বিনোদন / বড় আনন্দ ছোট ছোট জিনিসেই : জয়া
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

বড় আনন্দ ছোট ছোট জিনিসেই : জয়া

রূপালি পর্দার গ্ল্যামার আর আভিজাত্যের বাইরে জয়া আহসানের একটি নিজস্ব জগৎ রয়েছে। যেখানে অভিনেত্রী অত্যন্ত সাধারণ আর প্রকৃতির প্রতি অনুরাগী। ব্যক্তিগত জীবন নিয়ে তেমন একটা খোলামেলা না হলেও প্রকৃতির প্রতি নিজের ভালোলাগা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ • দুপুর ০২:০৭
history আপডেট: ৮ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫০৫ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে তাকে সম্পূর্ণ ঘরোয়া লুকে দেখা গেছে, নিজের পরম যত্নে গড়া বাগানের পরিচর্যা করছেন অভিনেত্রী। শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বাগান থেকে মুলা তুলছেন জয়া। 

ভিডিওর ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘মাটি থেকে যখন আলতো করে মুলাটা টান দেবেন, আর হঠাৎ করে সেই উজ্জ্বল সাদা বা লাল মুলাটা বেরিয়ে আসবে কী যে এক শান্তির অনুভূতি।’

জয়ার মতে, জীবনের পরম তৃপ্তি আসলে খুব বড় কোনো অর্জনে নয়, বরং ছোট ছোট কাজের মধ্যেই লুকিয়ে থাকে। নিজের বাগানের ঘরোয়া উপায়ে ফলানো সবজির কদর যে অনেক বেশি, সেটি মনে করিয়ে দিয়ে তিনি লেখেন, ‘ছোট ছোট জিনিসেই বড় আনন্দ, বিশেষ করে যখন সেটা নিজের বাগানের ঘরোয়া উপায়ে ফলানো মুলা হয়।’

পোস্টটি শেয়ার করার পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন জয়া। পর্দার জৌলুস সরিয়ে মাটির কাছাকাছি থাকা সাদামাটা জয়াকে দেখে মুগ্ধ ভক্তরা। মূলত কাজের ব্যস্ততার মাঝেও যে প্রকৃতির সান্নিধ্যে মানসিক প্রশান্তি খোঁজা সম্ভব, জয়া যেন সেই বার্তাই পৌঁছে দিলেন সবার কাছে।

tag ট্যাগ: #বড় আনন্দ