calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / যুদ্ধের অনুমতি নিতে চান না কংগ্রেসের কাছ থেকে ট্রাম্প
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুদ্ধের অনুমতি নিতে চান না কংগ্রেসের কাছ থেকে ট্রাম্প

ইরানের সাথে যুদ্ধ চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা রকম ‘অজুহাত’ আর ‘বাহানা’র আশ্রয় নিচ্ছেন বলে মন্তব্য করেছেন কুয়েত ও ইরাকে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ডগলাস সিলিমান। তিনি জানিয়েছেন, ১৯৭৩ সালের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২ মে ২০২৬ • দুপুর ০১:৪০
history আপডেট: ৬ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৩৭ বার পঠিত

ডগলাস সিলিমান জানান, মার্কিন আইন অনুযায়ী যুদ্ধ শুরুর ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্টকে কংগ্রেসের মুখোমুখি হতে হয়। কিন্তু ট্রাম্প প্রশাসন এখন বলছে, তাদের এই আইন মানার প্রয়োজন নেই। আসলে প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, কমান্ডার-ইন-চিফ হিসেবে একক সিদ্ধান্তে যুদ্ধ করার ক্ষমতা তার আছে এবং কংগ্রেসের কাছে অনুমতি চাওয়ার এই পুরো ধারণাটাই অসাংবিধানিক।

এমনকি রিপাবলিকান দলের অনেক সদস্য এই বিষয়ে ট্রাম্পের সাথে একমত নন। মূলত নিজের ক্ষমতা খর্ব হওয়ার ভয়ে এবং কারো কাছে জবাবদিহি করতে চান না দেখেই ট্রাম্প এই লুকোচুরি খেলছেন। যতক্ষণ সম্ভব তিনি কংগ্রেসকে এড়িয়ে চলবেন এবং নিজের ইচ্ছেমতো যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অজুহাত খুঁজতে থাকবেন।

সূত্র: আল জাজিরা