calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
home হোম / বিনোদন / কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে বিস্ফোরক মন্তব্য জেবা জান্নাতের মৌসুমী-জাহাঙ্গীরের নাটক ‘
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে বিস্ফোরক মন্তব্য জেবা জান্নাতের মৌসুমী-জাহাঙ্গীরের নাটক ‘

বহুল আলোচিত হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা ঘিরে বিতর্ক যেন থামছেই না। অথচ এ বিতর্কের মাঝেই আগামী ১৫ মে সিনেমাটি মুক্তি পেতে চলেছে। মুএবার নতুন করে বিস্ফোরক মন্তব্য করেছেন ছোটপর্দার জনপ্রিয়...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ • সকাল ১০:১৪
history আপডেট: ৬ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৫৪ বার পঠিত

নিজের ছবি পোস্টারে ব্যবহার করা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জেবা জান্নাত বলেন, দীর্ঘদিন ধরে নির্মাতা হাসান জাহাঙ্গীরের সঙ্গে তার কোনো কাজ নেই। তবে অতীতে একটি ধারাবাহিকে কাজ করেছিলেন, যার কিছু ফুটেজ অনুমতি ছাড়া ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। অভিনেত্রী বলেন, নাটকের ফুটেজ কীভাবে সিনেমায় ব্যবহার করা হয় এবং তা কীভাবে সেন্সর পায়, তা আমার বোধগম্য নয়?

এ ছাড়া কোনো ধরনের অনুমতি ছাড়াই পোস্টারে তার ছবি ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন জেবা জান্নাত। এ অভিনেত্রী বলেন, এ কাজের জন্য তাকে কোনো পারিশ্রমিকও দেওয়া হয়নি।

অন্যদিকে এ বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে নির্মাতা হাসান জাহাঙ্গীর কোনো ব্যাখ্যা না দিয়ে তিনি বলেন, পোস্টার প্রকাশের পর ট্রলের শিকার হওয়ায় জেবা এমন মন্তব্য করেছেন। তবে জেবা জান্নাত আদৌ সিনেমাটিতে অভিনয় করেছেন কিনা, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি নির্মাতা। এর আগে সে একই সিনেমা নিয়ে মৌসুমীও অভিযোগ করেছিলেন, সেটি সিনেমা নয়; বরং নাটক হিসেবে নির্মিত কাজ, যা পরে সিনেমা হিসেবে উপস্থাপন করা হচ্ছে।