calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / চীন যাচ্ছেন ট্রাম্প তিন দিনের রাষ্ট্রীয় সফরে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

চীন যাচ্ছেন ট্রাম্প তিন দিনের রাষ্ট্রীয় সফরে

বিশ্ব রাজনীতির টানটান উত্তেজনার মধ্যে তিন দিনের এক রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার তিনি বেইজিং পৌঁছাবেন এবং ১৫ মে পর্যন্ত সেখানে অবস্থান করবেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬ • সকাল ০৭:২৪
history আপডেট: ৫ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৪৫ বার পঠিত

সফরের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বিদ্যমান ভঙ্গুর বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো। এই সফরের সবচেয়ে বড় আলোচ্য বিষয় হতে পারে বোয়িং কোম্পানির সঙ্গে চীনের সম্ভাব্য বড় বিমান ক্রয় চুক্তি। প্রায় ৫০০টি বোয়িং ৭৩৭ ম্যাক্সসহ কয়েক ডজন বড় আকারের বিমান কেনার বিষয়ে আলোচনা চলছে। চুক্তিটি সফল হলে এটি ২০১৭ সালের পর চীনের সবচেয়ে বড় বিমান ক্রয় চুক্তি হবে এবং বৈশ্বিক বিমান শিল্পে অন্যতম বড় চুক্তি হিসেবে বিবেচিত হতে পারে। পাশাপাশি চীন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ কৃষিপণ্য ও জ্বালানি কেনার ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ নিয়ে যে সাময়িক সমঝোতা রয়েছে, তার মেয়াদ বাড়ানো নিয়েও আলোচনা হতে পারে।

বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান যুদ্ধ, হরমুজ প্রণালী অবরোধের ফলে সৃষ্ট বিশ্বব্যাপী জ্বালানি সংকট এবং তাইওয়ান ইস্যু নিয়ে ওয়াশিংটন-বেইজিংয়ের মধ্যকার চরম উত্তেজনার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। দক্ষিণ চীন সাগর এবং বাণিজ্য শুল্ক নিয়েও দুই দেশের মধ্যে দীর্ঘদিনের শীতল সম্পর্ক বিদ্যমান। হংকং ভিত্তিক গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, এই সফরটি প্রতীকীভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে দুই শক্তিশালী অর্থনীতির দেশের মধ্যে বিদ্যমান বিরোধ নিরসনের পথ প্রশস্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। সূত্র : এনপিআর, এসিএমপি।