calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন
home হোম / সারা বাংলা / *লুধুয়া মাদরাসা-ই-ইশা'আতুল উলূম এর ঐতিহ্য ধূলিসাৎ; ভোলার হুজুর-এর দুর্নীতির কবলে হাফেজ্জী হুজুরের স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান*
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

*লুধুয়া মাদরাসা-ই-ইশা'আতুল উলূম এর ঐতিহ্য ধূলিসাৎ; ভোলার হুজুর-এর দুর্নীতির কবলে হাফেজ্জী হুজুরের স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান*

*নিজস্ব প্রতিবেদক, লুধুয়া:* লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের লুধুয়া মাদরাসা-ই-ইশা'আতুল উলূম কেবল একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং উপমহাদেশের প্রখ্যাত আলেম এবং বটগাছ মার্কার প্রবর্তক হাফেজ্জী...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬ • বিকাল ০৫:৪২
history আপডেট: ৪ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৩২৮ বার পঠিত
মাদ্রাসার শিক্ষক হিসেবে মাসিক ১৫ হাজার টাকা বেতনের বাহিরে ভোলার হুজুরের আয়ের আর কোনো বৈধ উৎস নেই। এমনকি তিনি কোনো ওয়াজ মাহফিলেও যান না, নেই কোনো ব্যবসায়িক পরিচিতি। তবুও নিজ গ্রাম ও এলাকায় গড়ে তুলেছেন বিপুল পরিমাণ সম্পদের পাহাড়। যা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। এই সামান্য বেতনের চাকুরী করা হুজুর রাতারাতি কীভাবে এতো বিত্ত-বৈভবের মালিক হলেন? এলাকাবাসীর ধারণা, মাদ্রাসাকে পুঁজি করে ভবন নির্মাণ কাজ ও ত্রাণ সামগ্রীর টাকা আত্মসাৎ করেই তিনি অবৈধ সম্পদের এই সাম্রাজ্য গড়েছেন।
_*প্রশাসনের নাম ভাঙিয়ে ত্রাসের রাজত্ব:*_
ভোলার হুজুর নিজেকে উপজেলা প্রশাসনের খুব কাছের মানুষ দাবি করে সাধারণ মানুষের মুখ বন্ধ রাখার চেষ্টা করেন। তার দাবি অনুযায়ী রায়পুর থানা ও উপজেলা প্রশাসন তার হাতের মুঠোয়। এই দোহাই দিয়ে এলাকাবাসীর প্রতিবাদকেও তিনি যেনো পাত্তাই দিচ্ছেন না। কিন্তু হাফেজ্জী হুজুর (রহ.)-এর প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিকে এভাবে ধ্বংস হতে দেওয়া যায় না বলে মনে করছেন স্থানীয় জনসাধারণ।
“ভোলা হটাও, মাদ্রাসা বাঁচাও”
বর্তমানে ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় মানসম্মত ভবন নির্মাণ যেখানে জরুরি, সেখানে নিম্নমানের ইট-বালু ও ছাত্রদের দিয়ে বেকার খাটিয়ে যে ভবন তোলা হচ্ছে, তা ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয়ের কারণ হতে পারে। লুধুয়ার সাধারণ মানুষ ও দানশীল ব্যক্তিরা এখন সচেতন ও ঐক্যবদ্ধ। তাদের একটাই স্লোগান “ভোলা হটাও, মাদ্রাসা বাঁচাও”।
এখনই অযোগ্য ও অদক্ষ ঠিকাদারকে সরিয়ে পেশাদার দক্ষ ঠিকাদারের মাধ্যমে মাদ্রাসার ভবন নির্মাণ কাজ সম্পন্ন করা প্রয়োজন। সেই সাথে ভোলার হুজুরের আয়ের উৎসসহ আর্থিক বিষয় তদন্ত করা না হয়, তবে এলাকার মানুষ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে ক্ষোভ জানিয়েছেন।