calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
home হোম / জাতীয় / ‘তোমার গানে জাগবে জুলাই’ শিল্পকলা আয়োজন করছে প্রতিযোগিতা একাডেমি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

‘তোমার গানে জাগবে জুলাই’ শিল্পকলা আয়োজন করছে প্রতিযোগিতা একাডেমি

২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ, বীরত্বগাথা এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে সুরের মূর্ছনায় ধরে রাখতে ‘তোমার গানে জাগবে জুলাই’ শীর্ষক মৌলিক দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার আয়োজন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১১ জুলাই ২০২৬ • বিকাল ০৪:৪০
history আপডেট: ৩ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৩৬ বার পঠিত

প্রতিযোগিতার জন্য জমা দেওয়া গানের বিষয়বস্তুতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ, আহতদের বীরত্ব এবং নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা তুলে ধরতে হবে। 

অংশগ্রহণের নিয়মাবলী ও শর্তসমূহ

— গানটি অবশ্যই ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ, আহতদের বীরত্ব এবং নতুন বাংলাদেশের আকাঙ্খাকে কেন্দ্র করে হতে হবে। 

— গানটির কথা ও সুর সম্পূর্ণ মৌলিক (নতুন) হতে হবে। আগে কোনো মাধ্যমে যেমন টিভি, রেডিও, ইউটিউব, ফেসবুক বা অন্য কোনো প্রতিযোগিতায় প্রকাশিত গান গ্রহণযোগ্য হবে না।

পাঠানোর প্রক্রিয়া

অংশগ্রহণকারীদের স্পষ্ট অডিওসহ গান পরিবেশনের একটি পূর্ণাঙ্গ ভিডিও বা অডিও ধারণ ই-মেইলে পাঠাতে হবে। ই-মেইলের বিষয় (সাবজেক্ট) হিসেবে লিখতে হবে, ‘তোমার গানে জাগবে জুলাই – [অংশগ্রহণকারীর নাম]’।

ই-মেইলে গীতিকার, সুরকার ও শিল্পীর নাম, গানের কথা (লিরিক্স), অংশগ্রহণকারীর নাম-ঠিকানা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের স্ক্যান কপি এবং প্রয়োজনে প্রতিষ্ঠানের তথ্য সংযুক্ত করতে হবে।

নির্বাচিত সেরা ১০টি গানের জন্য আকর্ষণীয় আর্থিক পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।

আগ্রহীরা আগামী ২৫ জুলাই ২০২৬, শনিবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে [email protected] ই-মেইল ঠিকানায় আবেদন পাঠাতে পারবেন।

প্রতিযোগিতার বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ ভবনের ৪১১ নম্বর কক্ষে (প্রযোজনা বিভাগ) সরাসরি যোগাযোগ করা যাবে।