calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
home হোম / আন্তর্জাতিক / ইসরায়েলে অক্টোবরে নির্বাচন ভেঙে দেওয়া হচ্ছে সংসদ,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইসরায়েলে অক্টোবরে নির্বাচন ভেঙে দেওয়া হচ্ছে সংসদ,

ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলের আইনসভা ‘নেসেট’। আগামী শুক্রবার (১৭ জুলাই) আনুষ্ঠানিকভাবে সংসদ ভেঙে দেওয়ার পর আগামী ২৭ অক্টোবর দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে আজ মঙ্গলবার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ • বিকাল ০৫:৪৩
history আপডেট: ৩ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২২৩ বার পঠিত

সর্বশেষ নির্বাচনে নেতানিয়াহুর দল এককভাবে সর্বোচ্চ আসন পেলেও সরকার গঠনের জন্য তাকে উগ্র ডানপন্থিদের সঙ্গে জোট করতে হয়েছিল। এর ফলে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে উগ্রপন্থি সরকার গঠিত হয়, যাদের মূল লক্ষ্যই ছিল ফিলিস্তিনিদের ভূমি দখল ও তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, বর্তমান সংসদের আর মাত্র কয়েকটি অধিবেশন বাকি রয়েছে। তবে শুক্রবার সংসদ ভেঙে দেওয়ার আগেই নেতানিয়াহুর জোট সরকার কিছু বিতর্কিত আইন পাস করানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে, যাতে নির্বাচনে সাধারণ ভোটারদের আকৃষ্ট করা যায়।

 

একই সঙ্গে আশঙ্কা করা হচ্ছে, নির্বাচনের আগে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা আরও বাড়তে পারে। কারণ, ভোটের মাঠে সুবিধা পেতে পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে নতুন নতুন অবৈধ বসতি স্থাপনের গতি বাড়িয়ে দিতে পারে উগ্রপন্থি এই সরকার।

 

তবে বিভিন্ন সাম্প্রতিক জরিপ বলছে, এবারের নির্বাচনের মাধ্যমে ৭৬ বছর বয়সী নেতানিয়াহু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রিত্ব হারাতে পারেন। যদিও এর আগেও একাধিকবার সব জরিপকে ভুল প্রমাণিত করে ক্ষমতায় টিকে থাকার রেকর্ড রয়েছে এই ঝানু রাজনীতিবিদের।

tag ট্যাগ: #ইসরায়েলে