calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / প্রথম ভাষণে যা বললেন দায়িত্ব গ্রহণের পর ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

প্রথম ভাষণে যা বললেন দায়িত্ব গ্রহণের পর ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের রাজনীতিতে এক বড় পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। ক্ষমতা গ্রহণের পর দেওয়া এক ভাষণে তিনি বর্তমান রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তনের ঘোষণা দিয়ে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২০ জুলাই ২০২৬ • সন্ধ্যা ০৬:১৯
history আপডেট: ৩ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২১১ বার পঠিত

প্রধানমন্ত্রী তার ভাষণে ১৯৮০-এর দশকের কিছু রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্তকে ভুল হিসেবে উল্লেখ করেন, যার মধ্যে বেসরকারীকরণ এবং শিল্পায়নের অবক্ষয় অন্যতম। তিনি জানান, বহু অঞ্চল এখনও সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। তাই কাদা ছোঁড়াছুড়ির রাজনীতি বাদ দিয়ে সমস্যা সমাধানের জন্য একটি সহযোগিতামূলক রাজনৈতিক মডেল তৈরির প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

যুক্তরাজ্যের নতুন এই প্রধানমন্ত্রী তার প্রধান অগ্রাধিকারগুলো তুলে ধরে বলেন:

 

ক্ষমতার বিকেন্দ্রীকরণ: ওয়েস্টমিনস্টার থেকে ক্ষমতা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

 

জনস্বার্থ রক্ষা: মানুষের জীবনযাত্রার মৌলিক বিষয়গুলোকে আবারও সরকারি নিয়ন্ত্রণে আনা হবে, যাতে তা সবার সাধ্যের মধ্যে থাকে।

 

শিল্পায়ন: ব্রিটিশ শিল্পকে শক্তিশালী করতে দেশকে পুনরায় শিল্পায়নের পথে নিয়ে যাওয়া হবে।

 

১০ বছরের মহাপরিকল্পনা: চলতি বছরের শেষের দিকে ব্রিটেনের আগামী এক দশকের উন্নয়ন ও অগ্রগতির একটি রূপরেখা প্রকাশ করা হবে।

 

এ ছাড়া আগামীকাল থেকেই জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে স্বস্তি দিতে নতুন পরিকল্পনা এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তহবিলের উৎস ঘোষণা করার কথা জানিয়েছেন তিনি। একই সাথে শিক্ষা ব্যবস্থার সংস্কার, তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি, মানসিক স্বাস্থ্য সহায়তা ও গৃহহীন মানুষের আবাসন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী।