calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / অর্থনীতি / বাংলাদেশ থেকে ব্রুনাইকে আরও বেশি জনশক্তি নি‌তে অনু‌রোধ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ থেকে ব্রুনাইকে আরও বেশি জনশক্তি নি‌তে অনু‌রোধ

বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিয়োগে ব্রুনাইয়ের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা ও আকাশ যোগাযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬ • সন্ধ্যা ০৬:৪৭
history আপডেট: ৩ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৩৪ বার পঠিত

বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশিদের জন্য ব্রুনাইয়ে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে ঢাকার আগ্রহের কথা জানান। তিনি বলেন, দুই দেশের পারস্পরিক স্বার্থে জনশক্তি সহযোগিতা আরও বিস্তৃত করা প্রয়োজন।

বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-ব্রুনাই ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ (বিজনেস-টু-বিজনেস) বাড়ানো, নারী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ-ব্রুনাই চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন শামা ওবায়েদ ইসলাম।

 

তিনি ব্রুনাইয়ের বাজারে বাংলাদেশের ওষুধ, পাটজাত পণ্য, কৃষিপণ্য ও আমের জন্য আরও বেশি বাজার সুবিধা দেওয়ার আহ্বান জানান।

ব্রুনাইয়ের হাইকমিশনার এসব প্রস্তাবকে স্বাগত জানিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে তার দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

বৈঠকে দুই দেশের ব্যবসায়ী চেম্বার, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সমন্বয়ে একটি যৌথ ব্যবসায়িক গ্রুপ গঠনের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়। এই গ্রুপ দুই দেশের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি এবং পারস্পরিক লাভজনক সম্পর্ক আরও গভীর করতে কাজ করবে।

tag ট্যাগ: #ব্রুনাইকে