calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / ট্রাম্প হামলা বাতিল করলেন চুক্তির আশায় ইরানে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ট্রাম্প হামলা বাতিল করলেন চুক্তির আশায় ইরানে

একটি ‘দ্রুত’ চুক্তি সম্পাদনের শর্তে শেষ মুহূর্তে ইরানের ওপর সম্ভাব্য তীব্র সামরিক হামলার সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২ আগস্ট ২০২৬ • বিকাল ০৪:৩৬
history আপডেট: ৩ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০০ বার পঠিত

এর আগে মার্কিন গণমাধ্যমের খবরে জানানো হয়েছিল, মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে ট্রাম্প প্রশাসন চলতি সপ্তাহেই ইরানের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালানোর পরিকল্পনা চূড়ান্ত করেছিল। গত শুক্রবার অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরানের ওপর এমন কঠোর হামলা চালানো হবে যেন তারা শেষ পর্যন্ত লড়াই থামিয়ে দিতে বাধ্য হয়। বিশেষ করে ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে যেকোনো মুহূর্তে এই হামলা চালানো হতে পারে বলে ইসরায়েলি সামরিক কমান্ডারদের ধারণা ছিল।

ট্রাম্পের এই কঠোর হুমকির পর থেকে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক যুদ্ধাবস্থা তৈরি হয়। তেহরানও এই উত্তেজনার জন্য ওয়াশিংটনকে দায়ী করে কড়া হুঁশিয়ারি দিয়েছিল। ইরান স্পষ্ট ভাষায় জানায়, ওয়াশিংটনকে সহায়তা করা যেকোনো আঞ্চলিক রাষ্ট্র যুদ্ধের দাবানলে ধ্বংস হয়ে যাবে। পরিস্থিতির গুরুত্ব বুঝে মার্কিন সরকারও মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজেদের নাগরিকদের সতর্ক থাকার এবং প্রয়োজনে দ্রুত এলাকা ছাড়ার প্রস্তুত থাকার নির্দেশ দেয়।

মার্কিন বিমান হামলার আশঙ্কায় ইসরায়েলও নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার সর্বোচ্চ সতর্কতা জারি করে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও চ্যানেল-১২-এর সূত্রমতে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান সরাসরি ইসরায়েলকে লক্ষ্যবস্তু বানাতে পারে—এমন শঙ্কা থেকে তারাও পাল্টা সামরিক পদক্ষেপের প্রস্তুতি সেরে রেখেছিল। সংঘাত একেবারে ‘বিস্ফোরিত হওয়ার দ্বারপ্রান্তে’ পৌঁছালেও ট্রাম্পের চুক্তি করার শর্তমূলক এই সিদ্ধান্তে সাময়িকভাবে বড় ধরণের সামরিক বিপর্যয় এড়ানো সম্ভব হলো বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তথ্যসূত্র: বিবিসি

tag ট্যাগ: #ট্রাম্প