calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / অর্থনীতি / বিজিএমইএর মহাসচিব হিসেবে সাহেদুল ইসলাম দায়িত্ব নিলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

বিজিএমইএর মহাসচিব হিসেবে সাহেদুল ইসলাম দায়িত্ব নিলেন

দেশের তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম। ১ আগস্ট সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: রবিবার, ২ আগস্ট ২০২৬ • বিকাল ০৫:৩৭
history আপডেট: ৩ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৮৬ বার পঠিত

ড. সাহেদুল ইসলাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কোষাধ্যক্ষ ও অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও তার গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা রয়েছে।

বিজিএমইএর নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন মহাসচিবের প্রশাসনিক দক্ষতা, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং কৌশলগত নেতৃত্ব দেশের তৈরি পোশাক শিল্পকে আরো প্রতিযোগিতামূলক করে তুলতে সহায়তা করবে। বিশেষ করে, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, বৈশ্বিক বাজারে অবস্থান শক্তিশালী করা এবং উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তাদের প্রত্যাশা।

দায়িত্ব গ্রহণের পর ড. মো. সাহেদুল ইসলাম বলেছেন, “দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠনে যুক্ত হতে পেরে আমি গর্বিত।”

বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পণ্য ও বাজার বহুমুখীকরণ, দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা জোরদারে বিজিএমইএর পরিচালনা পর্ষদ ও উদ্যোক্তাদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।